Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নৌপুলিশের তৎপরতায় বেঁচে গেলেন অর্ধশতাধিক যাত্রী

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৯:২০
নৌপুলিশের তৎপরতায় বেঁচে গেলেন অর্ধশতাধিক  যাত্রী

ছবি: আগামীর সময়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নৌপুলিশের সতর্কতা ও দ্রুত পদক্ষেপে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আজ শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে এই ঘটনা ঘটে। একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে গেলেও তার আগেই যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘাট সূত্র জানায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশে পন্টুনের দিকে আসছিল। এ সময় সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাসটি থামিয়ে দেন। যাত্রীদের দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন তারা।

নৌপুলিশের নির্দেশনা অনুযায়ী যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক ও হেলপার গাড়িটি ফেরিতে তোলার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গেই নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তাদের তাৎক্ষণিক ও সাহসী উদ্যোগে বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌপুলিশ আগেভাগেই যাত্রীদের বাস থেকে নামিয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। নৌপুলিশের এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার কারণে অর্ধশতাধিক যাত্রী নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন। ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীরা নৌপুলিশের বীরত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছে।

দৌলতদিয়াপদ্মায় বাস ডুবিনৌপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়