Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিন দিনের সংঘর্ষে থমথমে বেড়া, বন্ধ স্কুলের পরীক্ষা

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৮:৩২
শেয়ার করুন:
তিন দিনের সংঘর্ষে থমথমে বেড়া, বন্ধ স্কুলের পরীক্ষা

পাবনার বেড়া পৌর এলাকায় টহল দিচ্ছে পুলিশ

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের টানা তিন দিনের সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্ক ও উত্তেজনা কাটেনি কয়েকটি মহল্লায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে পৌর এলাকার অধিকাংশ বিদ্যালয়ের পরীক্ষা দুদিনের জন্য স্থগিত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সিঅ্যান্ডবি বাজার এলাকায় পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক দেখা গেলেও বৃশালিখা, পায়না, হাতিগাড়া, সওদাগরপাড়া ও সান্যালপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়াকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে গত তিন দিনে উভয়পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হন।

আজ রবিবার দুপুরে সরেজমিন বৃশালিখা গ্রামে গিয়ে দেখা যায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির পাশের গ্রামের প্রধান প্রবেশপথ বাঁশের প্রতিবন্ধক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সড়ক ও আশপাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ইটপাটকেল। গ্রামগুলোর সড়ক প্রায় জনশূন্য। বন্ধ রয়েছে অলিগলির দোকানপাটও।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে যুবলীগ নেতাদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৪

২২ নভেম্বর ২০২৬

পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি ফিরে যেতে দেখা যায়। তারা জানায়, গত কয়েক দিন ধরে তারা চরম আতঙ্কে রয়েছে। কখন আবার হামলা হয়, সেই শঙ্কায় ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না।

বেড়া হাইস্কুলের দুই শিক্ষার্থী জানায়, নিরাপত্তাহীনতার কারণে স্কুলে পরীক্ষা হয়নি। তবে বিষয়টি আগে থেকে না জানায় তারা স্কুলে এসেছিল। তাদের ভাষ্য, বাড়িতে থাকতেও ভয় লাগছে। কখন আবার সংঘর্ষ শুরু হয়, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা।

এদিকে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলছে নিরাপত্তা টহল।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু-এক দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার দাবি করেন, আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে। তার ভাষ্য, বিএনপিসহ সাধারণ মানুষ শান্ত অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলেও সেই সুযোগ দেওয়া হবে না।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি বিদ্যালয়ের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’ দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


পাবনাবেড়াসংঘর্ষপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র