Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একই খাটিয়ায় পাশাপাশি মা-ছেলের নিথর দেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৯:৫৮
একই খাটিয়ায় পাশাপাশি মা-ছেলের নিথর দেহ

একই খাটিয়ায় পাশাপাশি মা-ছেলের মরদেহ— আগামীর সময়

ময়নাতদন্ত শেষে বাড়ির উঠানে একই খাটিয়ায় পাশাপাশি পড়ে আছে মা-ছেলে নিথর দেহ। চারদিকে স্বজনদের কান্নার রোল, মূর্ছা যাচ্ছেন অনেকেই। ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

রবিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে বাড়িতে গিয়ে দেখা গেছে এমন করুণ দৃশ্য। নিহতরা আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম ও দেড় বছরের ছেলে আসাদ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে যমুনা নদীবেষ্টিত দুর্গম এলাকা বাচামারা গ্রামে বড় ভাইয়ের স্ত্রী (ভাবি) ও ভাতিজাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে ছোট ভাই ইউসুফ। বড় ভাই সালাম বাড়িতে আসলে তাকেও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

আরও পড়ুন

মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি শতাধিক

৩১ মে ২০২৬

কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্বজনরা বলছিলেন, ‘কেন ও (অভিযুক্ত ইউসুফ) ওদের মারল? ওরা তো কোনো অপরাধ করেনি।’ অভিযুক্ত ইউসুফের কঠিন শাস্তির দাবি জানান তারা।


স্থানীয়রা জানান, ঈদের আগে বাচামারা গ্রামে বড় ভাই আবদুস সালামের বাড়িতে বেড়াতে আসেন ইউসুফ। গতকাল শনিবার রাত ১০টার দিকে তিনি তার ভাবি ও ছোট ভাতিজাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তারা ঘটনাস্থলেই মারা যান। এর কিছুক্ষণ পর বড় ভাই সালাম বাড়িতে ফিরলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন, ফলে তিনি প্রাণে বেঁচে যান। পরে ঘরে ঢুকে স্থানীয়রা সালামের স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেছেন, ‘নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।’


মানিকগঞ্জমা-ছেলে হত্যাদৌলতপুরবাচামারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা