হবিগঞ্জে ভারতীয় বিয়ারসহ যুবক আটক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিয়ার, মোবাইল ফোন, মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) তেলিয়াপাড়া বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম জাকারিয়া খন্দকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা।
বিজিবি সদস্যরা জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধ এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ছয় বোতল ভারতীয় বিয়ার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মাধবপুর থানার এস আই লালন ফকির আগামীর সময়কে বলেছেন, এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।






