Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:৫০
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

সংগৃহীত ছবি

লেখাপড়া করে দেশসেবায় আত্মনিয়োগ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচারকারীদের অধিকাংশই উচ্চশিক্ষিত। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও সততার চর্চাও জরুরি।

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি। ‘বিসিএস ফোরাম শৈলকুপা’ আয়োজন করে এ অনুষ্ঠানের।

এতে আইনমন্ত্রী বলেছেন, ‘আজকে যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডায় বেগমপাড়া করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া করেছেন, তাদের সবাই কমপক্ষে মাস্টার্স পাস। লেখাপড়া শিখেছেন। আমার দেশের গরিব, কৃষক, ভুখানাঙ্গা মানুষ, এরা কিন্তু চুরি করতে জানে না।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেছেন, ‘আপনাদের মধ্যে থেকে যারা বিসিএস কর্মকর্তা হবেন, যারা ডাক্তার হবেন, যারা ইঞ্জিনিয়ার হবেন, তাদের অনুরোধ করব, লেখাপড়া শিখে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করুন।’

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। ‘শৈলকুপায় যদি কোনো দুর্নীতিবাজ দেখেন, আমি নিজেও যদি দুর্নীতি করছি বলে মনে হয়, তাহলে আমাকে সঠিক পথে আনার জন্য আপনার কণ্ঠ উচ্চার করুন। যদি আমরা এতে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তরপুরুষের কাছে ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘আপনি যদি আপনার আগামী প্রজন্মের জন্য একটি সঠিক বাংলাদেশ, একটি সঠিক শৈলকুপা রেখে যেতে না পারেন, তাহলে আপনিও উত্তরপুরুষের কাছে ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবেন।’

অর্থ ও জীবনের মূল্যবোধ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, ‘মানুষের জীবন চলার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। খুব বেশি টাকারও প্রয়োজন নেই। মানুষের জীবনের প্রতি মোহ থাকা ভালো। কিন্তু সেই মোহ হওয়া উচিত সুস্থভাবে বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকার জন্য।’

শৈলকুপার উন্নয়ন ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ‘যদি মনে করেন কোনো জায়গায় অসংগতি হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে কিংবা মাদক কারবারি আছে, তাহলে কাউকে বলতে হবে না। আমাকে একটি এসএমএস পাঠাবেন। আমি বলছি না, আমার সঙ্গে রাজনীতি করতে হবে বা আমার দল করতে হবে। আমি বলছি, এই শৈলকুপা যেমন আপনার, তেমনি আমারও। আমার-আপনার শৈলকুপা মিলেই আমাদের শৈলকুপা। আমরা এমন একটি শান্তি, সৌহার্দ্য, প্রগতি ও উন্নয়নের শৈলকুপা গড়ে তুলতে চাই। আসুন, আমরা সেই পথেই হাঁটি।’

শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক ও যুগ্মসচিব গিয়াস উদ্দিন এবং পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

ঝিনাইদহআইনমন্ত্রীশিক্ষাদুর্নীতিমুক্ত দেশ
    শেয়ার করুন:
    Advertisement
    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    advertiseadvertise