জৈন্তাপুরে সীমান্ত ফাঁড়ির টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, সিলেট

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটের জৈন্তাপুরে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) টাওয়ার থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কাজ করতেন।
জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’








