Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কুমারখালীতে বিক্ষোভ, আশ্বাসে স্থগিত কর্মসূচি

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:৫৮
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কুমারখালীতে বিক্ষোভ, আশ্বাসে স্থগিত কর্মসূচি

ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালি রেলস্টেশনে আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’-এর যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১০টার দিকে স্টেশন এলাকায় পালিত হয় এ কর্মসূচি। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রেললাইন অবরোধের চেষ্টা করলে প্রশাসনের আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি।

আন্দোলনকারীদের অভিযোগ, যাতায়াত, বাণিজ্য ও পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কুমারখালীতে থামে না কোনো আন্তঃনগর ট্রেন। অথচ রাজনৈতিক প্রভাবে পাশের পাংশা ও খোকসা উপজেলায় চালু করা হয়েছে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। স্থানীয়রা একে উল্লেখ করেছেন ‘ভৌগোলিক বৈষম্য’ হিসেবে।

সমাবেশে বক্তারা বলেছেন, কুমারখালী দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক জনপদ। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, বাউল সম্রাট লালন শাহের মাজার, মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা এবং কাঙাল হরিনাথ মজুমদারের বাড়ি। পর্যটন ও তাঁতশিল্পের কেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুল মানুষের যাতায়াত হয় এ অঞ্চলে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০টি বাস ঢাকা অভিমুখে চলাচল করলেও আন্তঃনগর ট্রেন না থামায় যাত্রীদের কুষ্টিয়া বা খোকসা গিয়ে ট্রেনে ওঠতে হয়। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

কুমারখালীর বাসিন্দা মোশারফ হোসেন জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালীতে না থামায় ১৫ কিলোমিটার দূরে কুষ্টিয়া এবং ৯ কিলোমিটার দূরে খোকসাতে গিয়ে ট্রেনে ওঠতে হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ তিয়াস বলছেন, কুমারখালীতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুধু যাতায়াতের দাবি নয়, এটি এ অঞ্চলের অর্থনীতি সচল রাখারও যৌক্তিক দাবি।

কবি ও নাট্যকার লিটন আব্বাসের ভাষ্য, ব্রিটিশ আমলে কুমারখালীকে বলা হতো ‘বাংলার ম্যানচেস্টার’। ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও এখন অবহেলার শিকার এলাকাটি।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে রেলওয়ের সচিব ও মহাপরিচালকের এবং এ বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে প্রয়োজনীয় ফাইল। আগামী ২৭ জুনের মধ্যে কুমারখালীতে আন্তঃনগর ট্রেন থামানোর ব্যবস্থা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

কুমারখালিআন্তঃনগর ট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’