Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁও

৫ স্কুলে পরীক্ষার্থী ২৪, পাস করেনি কেউ

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:৫৭
৫ স্কুলে পরীক্ষার্থী ২৪, পাস করেনি কেউ

ঠাকুরগাঁও জেলা শিক্ষা ভবন। ছবি: আগামরি সময়

ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এসব বিদ্যালয় থেকে এবার মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি একজনও।

বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জেলা শিক্ষা বিভাগ ও প্রশাসন। বিদ্যালয়গুলোর পাঠদান ও ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে প্রশাসন।

শূন্য পাস করা বিদ্যালয়গুলো হলো ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

এর মধ্যে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষায় অংশ নেয়। তবে পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আখতার জানিয়েছেন, জেলা শিক্ষা অফিসের পাশাপাশি প্রতিটি উপজেলায় উপজেলা শিক্ষা কর্মকর্তারা নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করেন। অ্যাপের মাধ্যমে পরিদর্শনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও বিদ্যালয় পরিদর্শন করা হয়।

আরও পড়ুন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হবেন রিজভী

১০ আগস্ট ২০২৬

তিনি আরও জানান, গত বছর ঠাকুরগাঁওয়ের দুটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। পরে ওই বিদ্যালয়গুলোতে বিশেষ নজর দেওয়া হয়। এবার সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাস করেছে।

এবার শূন্য পাস করা পাঁচ বিদ্যালয়ের বিষয়ে শাহীন আখতার জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কোথাও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শূন্য পাস করা বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কয়েকজনের ফোন বন্ধ পাওয়া যায় এবং কয়েকজন কল রিসিভ করেননি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক জানিয়েছেন, পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি, বিষয়টি তিনি সম্প্রতি জানতে পেরেছেন। এসব বিদ্যালয়ে শিক্ষক ও প্রধান শিক্ষক পর্যাপ্ত ছিলেন কি না এবং প্রধান শিক্ষকের পদে কোনো ঘাটতি ছিল কি না, তা জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি ও পরিচালনা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী বছর এসব বিদ্যালয়ের ফল উন্নয়নে প্রশাসনের উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সঙ্গে বসে তাদের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। শিক্ষার পরিবেশ উন্নত করে আগামীতে যাতে ভালো ফল আসে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওএসএসসি পরীক্ষার ফল ২০২৬ফেলএসএসসি ও সমমানের পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে