গাজীপুর
উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ছবি: আগামীর সময়
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে মাওনার আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
বুধবার (১০ জুন) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম আহতদের বরাত দিয়ে জানিয়েছেন, বাসটি প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে মাওনা যাচ্ছিল। বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে বাসটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান সদর থানার ওসি।





