Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল বিরল হলুদ সোনালি বাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২০:০৩
গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল বিরল হলুদ সোনালি বাটা

হলুদ সোনালি বাটা মাছ— আগামীর সময়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে দৃষ্টিনন্দন হলুদ সোনালি বাটা (Yellow Goatfish) প্রজাতির একটি সামুদ্রিক মাছ। উজ্জ্বল হলুদ-সোনালি রঙ ও ব্যতিক্রমী আকৃতির কারণে আলিপুর মৎস্য বন্দরে আনার পর মাছটি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে এফবি জারিফ-৪ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। আজ বুধবার সকালে অন্যান্য মাছের সঙ্গে এটি আলিপুর মৎস্য বন্দরের মায়ের দোয়া ফিস গদিতে আনা হয়। স্থানীয়ভাবে মাছটি সোনালি বাটা বা তোতা বাটা নামেও পরিচিত।

ট্রলারের মাঝি আসাদ বলেছেন, ‌‌‘গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ করেই মাছটি জালে উঠে আসে। এর রঙ ও গঠন অন্য মাছের তুলনায় ভিন্ন হওয়ায় বন্দরে আনার পর অনেক মানুষ কৌতূহলবশত এটি দেখতে ভিড় করেন।’

মাছটি দেখতে আসা স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. রুবেল হাওলাদার বললেন, ‘এত সুন্দর রঙের মাছ আগে কাছ থেকে দেখিনি। খবর পেয়ে দেখতে এসেছি। তবে মাছটি আকারে ছোট।’

আরও পড়ুন

গভীর সাগরে মাছধরার ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ১২

০৫ আগস্ট ২০২৬

মাছ বাজারের ব্যবসায়ী মো. সোহেল মিয়া মন্তব্য করেন, ‘কুয়াকাটার গভীর সমুদ্রে প্রায়ই ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এসব মাছ সংরক্ষণ এবং এ নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।’

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত 'সুস্থ সাগর' প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেছেন, হলুদ সোনালি বাটা (Upeneus sulphureus) বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে পাওয়া গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক মাছ। এটি স্থানীয়ভাবে সোনালি বাটা বা তোতা বাটা নামে পরিচিত।

তার ভাষ্য, মাছটির থুতনির নিচে থাকা দুটি শুঁড় বা বারবেল ব্যবহার করে এটি সমুদ্রের তলদেশের বালি ও কাদা খুঁড়ে খাদ্য সংগ্রহ করে। এর মাধ্যমে সমুদ্রতলের পুষ্টি উপাদানের পুনঃচক্রায়ন ঘটে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় বাজার ও শুঁটকি শিল্পে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এবং এটি পুষ্টিকর প্রোটিনেরও ভালো উৎস।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, হলুদ সোনালি বাটা আমাদের উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলের পরিচিত একটি প্রজাতি। পরিবেশগত ও অর্থনৈতিক উভয় দিক থেকেই মাছটি গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের সামুদ্রিক প্রজাতির সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করা জরুরি।

হলুদ সোনালি বাটাপটুয়াখালীকুয়াকাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম