Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঘোড়াঘাট

‘ভ্যান অ্যাম্বুলেন্স’, এক সময়ের স্বাস্থ্যসেবার নির্ভরতার নাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২০:২৪
‘ভ্যান অ্যাম্বুলেন্স’, এক সময়ের স্বাস্থ্যসেবার নির্ভরতার নাম

এক সময় এই ভ্যানটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হতো, ছবি: আগামীর সময়

দিনাজপুরের ঘোড়াঘাট ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভ্যান অ্যাম্বুলেন্স। স্থানীয়দের ভাষ্য, এক সময় এই ভ্যানটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হতো। গ্রামীণ স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা ছিল এটি।

বর্তমানে আধুনিক মোটরচালিত অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবার যুগে এমন ভ্যান অ্যাম্বুলেন্সের ব্যবহার প্রায় বিলুপ্ত। তবে কয়েক দশক আগে দুর্গম গ্রামীণ এলাকায় অসুস্থ রোগী, প্রসূতি কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিতে এই ভ্যানই ছিল একমাত্র নির্ভরতা।

স্থানীয় প্রবীণরা জানালেন, কাঁচা ও দুর্গম সড়ক পেরিয়ে বহু রোগীকে হাসপাতালে নিতে এই ভ্যান অ্যাম্বুলেন্স নিরলসভাবে ছুটেছে এক সময়। অনেক পরিবারের সুখ-দুঃখের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এর ইতিহাস। সময়ের পরিবর্তনে স্বাস্থ্যসেবার ধরন বদলেও এই ভ্যান অ্যাম্বুলেন্স আজও অতীতের এক মূল্যবান স্মারক হয়ে আছে।

ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী স্থানীয়দের মতে, ঘোড়াঘাটের এমন পুরনো স্মৃতিগুলো সংরক্ষণ করা জরুরি। কারণ এগুলো শুধু একটি যানবাহন নয়, বরং এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিবর্তনের জীবন্ত সাক্ষী।

স্থানীয় ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে। অনেকে মনে করেন- অতীতের এসব স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরলে তারা নিজেদের শিকড় ও ইতিহাস সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।

ঘোড়াঘাটস্বাস্থ্যসেবাভ্যান অ্যাম্বুলেন্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise