Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রূপগঞ্জ

নাসীরুদ্দীন পাটওয়ারী আসার আগেই হামলা, মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৮:৫৪
নাসীরুদ্দীন পাটওয়ারী আসার আগেই হামলা, মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আসার কথা ছিল।

আজ শনিবার (৬ জুন) বিকালে দাউদপুরের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয় ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের।

হামলায় এনসিপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান।

নীরব জানালেন, স্কুল মাঠে এনসিপির উপজেলা কমিটি ঈদ পুনর্মিলনী উপলক্ষে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই এ হামলা হয়।

এনসিপির অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।

এনসিপি নেতা নীরব রায়হান জানিয়েছেন, তখন পথে ছিলাম আমরা। অনুষ্ঠান শুরুর আগেই অর্ধশতাধিক মোটরসাইকেলে এসে এ হামলা চালানো হয়। ঘটনাস্থলের পাশেই পুলিশের অবস্থান থাকলেও বিনা বাধায় হামলা চালিয়ে চলে যায়।

শুক্রবার (৫ জুন) রাতেও একই লোকজন অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলেছিল বলে অভিযোগ করেন এনসিপির এ নেতা।

তিনি বললেন, পুলিশ ও প্রশাসনকে জানানো হলে তারা প্রোগ্রাম নির্বিঘ্নে করতে পারব বলে আশ্বস্ত করেছিল। কিন্তু তাদের উপস্থিতিতেই হামলা হলো।

জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনের ভাষ্য, তাদের দলের কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনকে ঘিরেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নাসীরুদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। গত রাতেও তারা অনুষ্ঠান না করতে হুমকি দিয়ে হামলা করেছিল।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ জানালেন, ‘শুক্রবার থেকে আমাকে অভিযুক্ত করা হচ্ছে। এ কারণে আমি এলাকায়ই ছিলাম না। আমি খবর নিয়েছি দাউদপুর এলাকায় নাসীরুদ্দীন পাটোয়ারী আসার খবরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা ঘাপটি মেরে ছিল। তারাই সুযোগ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।’

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের মতে, ‘গতরাত থেকেই এখানে পুলিশ মোতায়েন ছিল। তারপরও এমন ঘটনা ঘটল। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বললেন, অনুষ্ঠানটি সম্পন্ন করতে পুলিশের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে। আমরা এনসিপির লোকজন ও প্রধান অতিথির সঙ্গে কথা বলেছি। তারা অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

এদিকে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার জানান, ‘হামলাকারীদের চিহ্নিত করেছি। মামলা প্রস্তুতি নিচ্ছি।’

রূপগঞ্জএনসিপিভাঙচুর
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise