Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ

৩ দিন পর প্রত্যাহার ১৪৪ ধারা, এলাকায় গ্রেপ্তার আতঙ্ক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৭:৫২
৩ দিন পর প্রত্যাহার ১৪৪ ধারা, এলাকায় গ্রেপ্তার আতঙ্ক

দফায় দফায় সংঘর্ষের জেরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে জারি হওয়া ১৪৪ ধারা তিন দিন পর প্রত্যাহার হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ রবিবার বিকাল সাড়ে ৩টা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল হয়েছে স্বাভাবিক।

জমির বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। ঘটনাস্থল খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকা। ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। 

স্থানীয়রা জানিয়েছেন, খারুয়া গ্রামের আব্দুর রউফ ও নরেন্দ্রপুর গ্রামের মো. শওকত আলীর মধ্যে প্রায় ৩০ বছর ধরে ২ শতাংশ জমি নিয়ে চলছে বিরোধ। এ নিয়ে আদালতে চলছে মামলাও। গত বুধবার সকালে শওকত আলী ওই জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে তা ভেঙে দেন আব্দুর রউফ।

এ নিয়ে রাতেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আব্দুর রউফ থানায় গিয়ে অভিযোগ করলে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়রা জানান, পরদিন সকালে রউফের সমর্থকরা শওকতের ভাই লিয়াকত আলীর দোকানে হামলা ও ভাঙচুর চালান। এর জেরে শওকত, লিয়াকত ও তাদের সমর্থকরা জড়ো হন খারুয়া বাজারে।

একপর্যায়ে বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।

ইউএনও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় জারি করেন ১৪৪ ধারা।

থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার দুই পক্ষের ৭০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এর পর থেকে গ্রেপ্তারের ভয়ে গ্রামের পুরুষরা বাড়ি ছাড়ছেন বলে জানিয়েছে গ্রামবাসী।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বললেন, ‘সংঘর্ষের মামলায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।’

ময়মনসিংহনান্দাইল১৪৪ ধারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে