Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বান্দরবানে টানা বৃষ্টিতে ভূমিধস ও জলাবদ্ধতার শঙ্কা

বান্দরবান প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:০৪
বান্দরবানে টানা বৃষ্টিতে ভূমিধস ও জলাবদ্ধতার শঙ্কা

পাহাড় ধসে সড়কে যান চলাচল ব্যহত

গত দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে বান্দরবানের বিভিন্ন এলাকায়। টানা অতিভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়ছে কয়েকটি নদীর পানিও।

বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র সূত্রে জানা গেছে, জেলায় বছরের প্রথম ছয় মাসে সাধারণত ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ৪৯৭ মিলিমিটার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত।

কেন্দ্রটির ইনচার্জ মো. মাহবুবুল ইসলাম জানিয়েছেন, টানা অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ২০২৩ সালের মতো আবারও এ অঞ্চলে জলাবদ্ধতা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার উত্তর-পূর্বাঞ্চলের সাঙ্গু নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় আলীকদম ও লামা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর পানির উচ্চতা ছিল ১১ দশমিক ০৩ মিটার। নদীটির বিপৎসীমা ১১ দশমিক ৮০ মিটার।

অন্যদিকে, গতকাল রবিবার থেকে জেলা সদরে ভারী বৃষ্টিপাত হলেও সাঙ্গু নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৬৭ মিটার, যা নদীটির ১৪ দশমিক ৮০ মিটার বিপৎসীমার অনেক নিচে।

এ ছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার পাশ দিয়ে প্রবাহিত বাকখালী নদীর পানির উচ্চতা বেড়ে ৫ দশমিক ৪০ মিটারে পৌঁছেছে। নদীটির বিপৎসীমা ৫ দশমিক ৭৯ মিটার হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃষ্টিভূমিধসবান্দরবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা আটক

    নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা আটক

    অর্থমন্ত্রীর ডাকে সাড়া নেই ব্যবসায়ীদের

    অর্থমন্ত্রীর ডাকে সাড়া নেই ব্যবসায়ীদের