কক্সবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহত যুবক শফিকুল ইসলাম রাসেল
কক্সবাজার শহরের হলিডে মোড়ে ট্রাক চাপায় শফিকুল ইসলাম রাসেল (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম ও রোহান নামের আও দুই যুবক।
বুধবার রাত ১১টার দিকে হলিডে মোড়ের এসএ পরিবহনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবু হাসানের জানা যায়, রাসেল ও তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ওই সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লোহার রডবাহী একটি বড় ট্রাক সজোরে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত রোহানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তিনি শহরের ফ্যাশন হাউস টপটেনের কর্মচারী।
নিহত শফিকুল ইসলাম রাসেল কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মোহাম্মদ রানার ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রাসেলের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



