Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুকসুদপুরে তিন মাস ধরে এসি ল্যান্ড নেই, আটকে আছে ১৫০০ নামজারি আবেদন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৩২
মুকসুদপুরে তিন মাস ধরে এসি ল্যান্ড নেই, আটকে আছে ১৫০০ নামজারি আবেদন

ছবি: আগামীর সময়

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদটি শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারি মাসে তৎকালীন এসি ল্যান্ড মোহাম্মদ আবুল হাসনাত বদলি হয়ে যাওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি খালি পড়ে আছে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে জমা পড়া অন্তত ১ হাজার ৫০০ নামজারি আবেদন বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নামজারি সম্পন্ন না হওয়ায় জমি ক্রয়-বিক্রয় ও মালিকানা হস্তান্তর করতে না পেরে শত শত ভুক্তভোগী আর্থিক সংকটের মুখে পড়েছেন। নামজারি ছাড়াও ভূমি-সংক্রান্ত বিবিধ মামলা ও মিসকেসের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় প্রতিদিন সেবাগ্রহীতারা ভূমি অফিসে এসে ক্ষোভ প্রকাশ করছেন।

জিনাত হোসেন, সুজন শেখসহ একাধিক ভুক্তভোগী তাদের ভোগান্তি তুলে ধরে জানান, জমি কিনেও নামজারি করতে না পারায় তারা তা ব্যবহার করতে পারছেন না এবং বারবার অফিসে এসে কেবল আশ্বাস নিয়েই ফিরতে হচ্ছে।

পদটি শূন্য থাকার সুযোগে উপজেলায় মাটি ও বালুখেকো চক্র আরও সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। নিয়মিত বাজার তদারকির অভাবে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হলেও আইনগত পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, নামজারি কার্যক্রম বন্ধ নেই এবং তিনি নিজেই তা সচল রাখার চেষ্টা করছেন। তবে বর্তমানে পৌরসভাসহ বেশ কয়েকটি দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করায় কাজের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে বলে তিনি স্বীকার করেন।

তার দাবি, জ্বালানি তেলের বাজার মনিটরিং এবং অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তবুও জনগণের ভোগান্তি কমাতে তিনি নিজ উদ্যোগে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ভূমি অফিসের একটি সূত্র নিশ্চিত করেছে, এসি ল্যান্ড না থাকায় আবেদনের জট তৈরি হওয়ার বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত এই শূন্যপদে নতুন কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়ে মন্তব্য করেছে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বলে মনে করছেন এলাকাবাসী।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise