Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ঈদযাত্রায় নেই কোনো যানজট। স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরমুখো মানুষ।

কয়েক দিন আগেও সড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনার কারণে কখনো ঢাকামুখী, কখনো চট্টগ্রামমুখী লেনে ধীরগতিতে যান চলাচল করায় যাত্রীদের মধ্যে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বর্তমানে মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা এ সড়ক ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করছেন। একইভাবে চট্টগ্রাম থেকেও ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে।

ঈদুল আজহা উপলক্ষে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে নতুন পাঁচটি লেন চালু করা হয়েছে। সোমবার সকাল থেকে এসব লেন যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী মো. পাবেল উল্লেখ করেন, টোলপ্লাজা এলাকায় যানজট কমানো এবং যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নতুন পাঁচটি লেন চালু করা হয়েছে।

তিনি জানান, গত ২২ মে লেনগুলোর উদ্বোধন হলেও কিছু কারিগরি কাজ বাকি ছিল। সেগুলো সম্পন্ন হওয়ার পর সোমবার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ঢাকাগামী প্রাইভেটকার চালক স্বপন মিয়া জানান, টোলপ্লাজার কারণে আগে প্রায়ই যানজট তৈরি হতো। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন লেন চালু হওয়ায় এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, টোল আদায়ে ধীরগতির কারণে আগে নিয়মিত যানজট তৈরি হতো। নতুন লেন চালুর ফলে যানজটের আশঙ্কা অনেকটাই কমে গেছে। ঈদে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে।

দাউদকান্দি-ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ২৪ ঘণ্টা পুলিশ টহল দিচ্ছে।

মহাসড়কঈদযাত্রাদাউদকান্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে