Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতনের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩
শেয়ার করুন:
গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতনের অভিযোগ

বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদলের নেতা মো. সাব্বির খানকে নির্যাতনের অভিযোগ। ছবি: আগামীর সময়

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অস্ত্রের মুখে জিম্মি করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলবিরোধী বক্তব্য প্রচার করতেও তাকে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ওই ছাত্রদল নেতা। তিনি এখন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা মৃত মো. আলকাস খানের ছেলে সাব্বির।

সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের পথে রওনা হন। যাত্রাপথে পাশের আসনের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় জানান। ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়।

আরও পড়ুন

ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৬ অক্টোবর ২০২৬

সাব্বির জানান, আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন বাসে উঠে তার মোবাইল ফোন তল্লাশি করেন। ফোনে ছাত্রদলের পদ-পদবি ও রাজনৈতিক পোস্ট দেখে তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। পরে লাঠিসোঁটা ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ জনের একটি দল তাকে মারধর করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় তাকে। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান সাব্বির। খবর পেয়ে জেলা ছাত্রদলের নেতারা শহরের সিও অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বললেন, গোপালগঞ্জে বাস থামিয়ে আমাদের নেতাকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচারের তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় নির্দেশনা পেলে নেতাকর্মীদের নিয়ে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে সাব্বির খানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা ছাত্রদলকে নির্দেশনাও দিয়েছেন তারা।

আরও পড়ুন

‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

২০ নভেম্বর ২০২৬

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বির খানের সঙ্গে কথা বলা হয়েছে এবং তার কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। ভোররাতে তারা মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তারা দেখতে পান সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর পরদিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেন।

মারধরগোপালগঞ্জছাত্রদল নেতাকে মারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন