মেহেরপুরে এনসিপিতে যোগ দিলেন অর্ধশত তরুণ
মেহেরপুর প্রতিনিধি

সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অর্ধশত তরুণ। আজ সোমবার বিকালে গাংনী উপজেলা এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় তাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমেদ।
দলের গাংনী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. সবুজ রানা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. আরিফ খান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মুজাহিদুল ইসলাম, মো. সাজেদুর রহমান, এনসিপি মেহেরপুর জেলা শাখার সদস্য শামীম আহমেদ আজম ও আমীর হামজা।




