Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তিপণ দিয়েও ছিলেন জিম্মি, দস্যুদের পাল্টাপাল্টি গুলির ফাঁকে পালালেন ৪ জেলে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৭:০৪
শেয়ার করুন:
মুক্তিপণ দিয়েও ছিলেন জিম্মি, দস্যুদের পাল্টাপাল্টি গুলির ফাঁকে পালালেন ৪ জেলে

জেলে নৌকা। ছবি: আগামীর সময়

সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর মুক্তিপণ দিয়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু টাকা পেয়েও জেলেদের মুক্তি দেয়নি দস্যুরা। এক সপ্তাহ ধরে জিম্মি অবস্থায় মারধর ও অনাহারে দিন কাটাতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত দুই বনদস্যু বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলির মধ্যে দস্যুদের কবল থেকে পালিয়ে লোকালয়ে ফিরেছেন চার জেলে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর হাঁসখালী খালে দাদাভাই বাহিনী ও আলম সানা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। ফিরে আসা জেলেদের ভাষ্য, দুই বাহিনীর মধ্যে গুলির একপর্যায়ে আলম সানা বাহিনীর সদস্যরা ধাওয়া করলে দাদাভাই বাহিনীর সদস্যরা গহীন বনে পালিয়ে যান। এ সময় দস্যুদের নজর এড়িয়ে পালিয়ে আসেন তারা। তবে পাল্টাপাল্টি গুলির এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন কোস্ট গার্ড ও বন বিভাগের কর্মকর্তারা।

ফিরে আসা জেলেদের একজন দিদারুল ইসলাম। তার বাড়ি খুলনার কয়রা উপজেলার কালনা গ্রামে। তিনি ও অন্য জেলেরা জানালেন, গত এক সপ্তাহে সুন্দরবনের চালতেবাড়ি, মালঞ্চ নদীর হাতিভাঙা খাল এবং চুনকুড়ি নদীর শুবদের খাল এলাকা থেকে তাদের জিম্মি করে দস্যুরা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। জেলেদের পরিবারগুলো মাথাপিছু ৪০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেছে।

দিদারুল ইসলাম বললেন, মুক্তিপণের এক লাখ টাকা দেওয়ার পরও তাদের ছাড়া হয়নি। জিম্মি অবস্থায় ঠিকমতো খাবার দেওয়া হতো না। টাকা জোগাড় করতে দেরি হলে মারধর করা হতো। পরিবারের সদস্যদের ফোনে কথা বলিয়ে দিয়ে টাকা দিতে চাপ দিত দস্যুরা।

ফিরে আসা চার জেলের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মনির শেখ, চুনকুড়ি গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মনিরুল গাজী এবং কয়রা উপজেলার কালনা গ্রামের আলী আহমেদ হাওলাদারের ছেলে দিদারুল ইসলাম। চতুর্থ জেলের পরিচয় জানা যায়নি। তবে অন্য জেলেরা জানিয়েছেন, তার বাড়ি শ্যামনগরের গাবুরা এলাকায়।

মুক্তিপণের টাকা জোগাড় করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে জেলে পরিবারগুলো। তাদের অধিকাংশই দিন এনে দিন খাওয়া মানুষ। পরিবারের সদস্যদের মুক্ত করতে কেউ মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছেন, কেউ মাছ ধরার মৌসুমের বিপরীতে আগাম দাদন নিয়েছেন। স্বজনরা ফিরে আসায় পরিবারগুলোতে স্বস্তি ফিরলেও ঋণের বোঝা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

জেলে সংগঠনের নেতা আবুল হোসেনের দাবি, সুন্দরবননির্ভর জেলেরা এখন নিরাপত্তাহীনতায় বনে যেতে পারছেন না। এতে তাদের পরিবারগুলো চরম কষ্টে রয়েছে। অনেকের ঘরে ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না। সন্তানদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।

এদিকে সুন্দরবনের বনজীবীদের নিরাপত্তা ও বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে প্রায় এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় ব্যক্তিরা। ‘বনদস্যু নির্মূল কমিটির’ ব্যানারে বিক্ষোভ মিছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং খোলপেটুয়া নদীতে ‘নৌকা বন্ধন’ কর্মসূচি পালন করেছেন তারা। এসব কর্মসূচিতে বনজীবী পরিবারের নারী ও শিশুরাও অংশ নিয়েছে।

আন্দোলনে যুক্ত আশিকুর রহমান ও আব্দুল হালিমসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানালেন, কর্মসূচি শুরুর পর থেকে বনদস্যুরা ফোন করে তাদের হুমকি দিচ্ছে। আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের প্রশ্ন, সুন্দরবনের নিয়ন্ত্রণ কি তাহলে বনদস্যুদের হাতে? তাদের অভিযোগ, বন বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের কাছ থেকেও তারা প্রত্যাশিত নিরাপত্তা পাচ্ছেন না।

বনজীবীদের এসব অভিযোগ ও নিরাপত্তার আশঙ্কা নিয়ে কোস্ট গার্ডের কাছে লিখিত প্রশ্ন পাঠায় দৈনিক আগামীর সময়। জবাবে সংস্থাটি জানায়, বনদস্যু নির্মূল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আন্দোলনকারীদের নিরাপত্তায় বনের প্রবেশপথ, নদী ও খালে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।

নৌকাপ্রতি ৪০ হাজার থেকে এক লাখ টাকার বেশি চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে কোস্ট গার্ড জানায়, এ বিষয়ে বনজীবীদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর তাদের নজরে এসেছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দস্যুতা বা নিরাপত্তাজনিত সমস্যায় দ্রুত সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বনজীবীরা সুন্দরবনে ১২ থেকে ১৪টি দস্যু বাহিনী সক্রিয় থাকার কথা বললেও কোস্ট গার্ডের হিসাবে বর্তমানে সক্রিয় বাহিনীর সংখ্যা ১১। এসব বাহিনীর সদস্যসংখ্যা আনুমানিক শতাধিক।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবন থেকে ৫৭ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময়ে ৪১ জন দস্যুকে আটক এবং ৬৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪৮টি আগ্নেয়াস্ত্রসহ ৫১ জন দস্যু কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

গত ২৭ অক্টোবর শ্যামনগর অংশের আরপাঙ্গাসিয়া নদী এলাকা থেকে মুক্তিপণের জন্য জিম্মি পাঁচ জেলেকে উদ্ধারের সময় দাদাভাই বাহিনীর সদস্যদের সঙ্গে কোস্ট গার্ডের গুলি বিনিময় হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। তবে শুক্রবার রাতের দুই দস্যু বাহিনীর গুলির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কৈখালী স্টেশনের এক কর্মকর্তা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনও শুক্রবার রাতের গুলির খবর জানেন না বলে জানিয়েছেন। তিনি বললেন, ঘটনাস্থল সুন্দরবনের গভীর এলাকায় হওয়ায় এ ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে পৌঁছায়নি।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বললেন, জিম্মিদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বজনেরা অনেক সময় বনদস্যুদের হাতে অপহরণের বিষয়টি প্রশাসনকে জানাতে চান না। এ কারণে জেলেদের জিম্মি হওয়ার অনেক ঘটনা থানায় পৌঁছায় না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দস্যুতা নির্মূলে যতটুকু সম্ভব চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মুক্তিপণজিম্মিগুলিজেলেদস্যুসুন্দরবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য