Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে নবীনগরে সড়ক ধস, বন্ধ যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩:০৭
টানা বৃষ্টিতে নবীনগরে সড়ক ধস, বন্ধ যোগাযোগ

ছবি: আগামীর সময়

টানা ভারী বৃষ্টিতে ধসে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়কের একটি অংশ। বুধবার সকাল থেকে সড়কটিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে যান চলাচল। এতে নবীনগরের তিনটি ইউনিয়নসহ পাশের বাঞ্ছারামপুর উপজেলার লক্ষাধিক মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের নিচ দিয়ে প্রবাহিত খালে বেড়ে যায় পানির চাপ। একপর্যায়ে হঠাৎ করে ধসে পড়ে সড়কের বড় একটি অংশ। এতে গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম। তার দাবি, ‘এই সড়কের ওপর আগে একটি ব্রিজ ছিল। ব্রিজের নিচ দিয়ে কুড়িনাল গ্রামের খাল দিয়ে কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন ও বর্ষাকালে নৌকা চলাচল করত। কিন্তু সড়কের নির্মাণকাজের সময় ব্রিজটি ভেঙে সেখানে মাত্র তিন ফুটের সিমেন্টের পাইপ বসানো হয়। একটি বড় খালের পানি সরু পাইপ দিয়ে প্রবাহিত করার চেষ্টা করায় পানির চাপ বেড়ে ধসে গেছে সড়কটি। এটি প্রকৌশলীদের ভুল পরিকল্পনার ফল।’

তিনি আরও উল্লেখ করেছেন, দ্রুত নতুন করে সেখানে একটি সেতু নির্মাণ না করা হলে ভবিষ্যতে ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নবীনগরের শ্যামগ্রাম, বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়নের পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করে যাতায়াত করেন জেলা সদর ও উপজেলা শহরে। সড়কের পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার থাকায় এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম।

হঠাৎ সড়ক ধসে পড়ায় বিকল্প পথ না থাকায় দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়াসড়ক ধসজনদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা