Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চরফ্যাশনে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতার জামিন নামঞ্জুর

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৭:৪৮
চরফ্যাশনে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতার জামিন নামঞ্জুর

চরফ্যাশনে চাঁদাবাজি মামলায় জামিন পাননি বিএনপি নেতা— সংগৃহীত

ভোলার চরফ্যাশনে দোকান দখলের চেষ্টা, চাঁদা দাবি, মারধর এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগের মামলায় চরফ্যাশন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার অপর দুই আসামি মো. আরাফাত হোসেন মালতিয়া ও মো. ফাহাদ হোসেন মালতিয়া জামিন পেয়েছেন। বর্তমানে চরফ্যাশন উপজেলা বিএনপির কোনো কমিটি নেই।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এ আদেশ দেন। পরে মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকার দধি ব্যবসায়ী মো. সালাম (৪৫) এ ঘটনায় চরফ্যাশনের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর মামলা নং ৫৫৫/২০২৬) মামলা করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

আরও পড়ুন

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

২৯ জুলাই ২০২৬

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাদের পরিবার প্রায় ৫৫ বছর ধরে চরফ্যাশন বাজারের কাপুড়িয়াপট্টিতে একটি দইয়ের দোকান পরিচালনা করে আসছে। অভিযোগে বলা হয়, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং তার দুই ছেলে মো. আরাফাত হোসেন মালতিয়া ও মো. ফাহাদ হোসেন মালতিয়া দীর্ঘদিন ধরে দোকানটি দখলের চেষ্টা করে আসছিলেন।

এজাহার অনুযায়ী, গত ৭ এপ্রিল দুপুর ১টা ১৫ মিনিটের দিকে অভিযুক্তরা দোকানে গিয়ে বাদীর কাছে তিন লাখ টাকা চাদা দাবি করেন। চাদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে দোকানের তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে চাবি নিয়ে যান এবং টাকা পরিশোধ না করা পর্যন্ত দোকান না খুলতে বলে যান। বাদীর দাবি, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি স্থানীয় নেতারা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের জানানো হলেও তিনি কোনো প্রতিকার পাননি। অভিযুক্তদের প্রভাবের কারণে থানায় মামলা করতে না পেরে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৪৪৭, ৪২৭, ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদালত সূত্র আরও জানায়, মামলার তিন অভিযুক্তই উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তারা পুনরায় জামিনের আবেদন করেন। আদালত দুই ও তিন নম্বর আসামির জামিন মঞ্জুর করলেও এক নম্বর আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চরফ্যাশনজামিন নামঞ্জুরবিএনপি নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল