ভোলার চরফ্যাশনে দোকান দখলের চেষ্টা, চাঁদা দাবি, মারধর এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগের মামলায় চরফ্যাশন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলার অপর দুই আসামি মো. আরাফাত হোসেন মালতিয়া ও মো. ফাহাদ হোসেন মালতিয়া জামিন পেয়েছেন। বর্তমানে চরফ্যাশন উপজেলা বিএনপির কোনো কমিটি নেই।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের এ আদেশ দেন। পরে মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা গেছ...