Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুশইন

ট্রাকে করে সীমান্তে আনা হয় মানুষ

  • কমপক্ষে কুড়িগ্রামের ৮টি পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা
  • সতর্ক অবস্থানে বিজিবি
  • বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী
কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৫
ট্রাকে করে সীমান্তে আনা হয় মানুষ

বিএসএফের পুশইনের অপচেষ্টাসহ নানাবিধ কারণে সীমান্তপাড়ে এখন চরম অস্বস্তি বিরাজ করছে। ছবি : আগামীর সময়

টানা কয়েক দিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের অপচেষ্টাসহ নানাবিধ কারণে সীমান্তপাড়ে এখন চরম অস্বস্তি বিরাজ করছে। এই পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় জনগণও সীমান্ত পাড়ে যাচ্ছেন না। তবে পুশইনের যেকোনো অপচেষ্টা রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির সঙ্গে যোগ দিচ্ছে স্থানীয় বাসিন্দারাও।

বাসিন্দারা জানিয়েছেন, ভারতীয় সীমান্ত ক্যাম্পগুলোয় ট্রাকে ট্রাকে করে মানুষ আনা হচ্ছে। রাত হলেই সীমান্তের লাইট বন্ধ করে চেষ্টা চালানো হচ্ছে পুশইনের।

তবে স্থানীয় বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো পুশইনের অপচেষ্টা তারা রুখে দেবেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অন্তত ৮টি পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে বাংলাদেশে পুশইনে বিএসএফের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা।

৮ জুন রাত ১০টার দিকে রৌমারী উপজেলা দিয়ে এই পুশইন উত্তেজনা শুরু হয়। এরপর গত ৯ জুন মঙ্গলবার রাত ১টার দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীন মোট আটটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকায় একযোগে এই পুশইনের চেষ্টা চালানো হয়।

প্রায় প্রতিটি ক্ষেত্রে বিএসএফ কৌশলে সীমান্তের লাইট বন্ধ করে দেয় এবং ‘থ্রি-টন’ ট্রাকে করে লোক নিয়ে এসে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে বিএসএফের এই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়।

বিএসএফ যে পয়েন্টগুলো দিয়ে পুশইনের চেষ্টা চালায়, সেগুলোর মধ্যে অন্যতম হলো দাঁতভাঙ্গা বিওপি সীমান্ত পিলার, মোল্লারচর বিওপি এলাকা, ইজলামারী বিওপি এলাকা এবং খেয়ারচর বিওপি এলাকা। এ ছাড়া, পাথরেরচর বিওপি এলাকা, বাঘারচর ও সাতানীপাড়া বিওপি সীমান্ত এলাকা এবং ঝাউডাঙ্গা বিওপি এলাকা থেকেও ট্রাকে করে মানুষ এনে পুশইনের চেষ্টা করা হলে তা ভণ্ডুল হয়ে যায়।

ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাভাষী মুসলিম ও অন্যান্য বাসিন্দাদের 'বাংলাদেশি' আখ্যা দিয়ে আটকে রাখছে সে দেশের পুলিশ। আটক করা নারী, পুরুষ ও শিশুদের প্রথমে বিভিন্ন জেলার হোল্ডিং সেন্টারগুলোয় রাখা হয়। পরবর্তী সময়ে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি আসামের মানকারচর থানাধীন মানকারচর, কাকড়িপাড়া এবং সুদুরটিলা বিওপিসংলগ্ন ক্যাম্প ও বাড়িগুলোয় শত শত মানুষকে এনে জড়ো করেছে বিএসএফ। সেখান থেকে সুযোগ বুঝে তাদের ছয়টি পয়েন্ট সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই প্রচেষ্টা বারবার নস্যাৎ হয়ে যাচ্ছে।

বড়াইবাড়ি সীমান্তের বাসিন্দা আমজাদ হোসেন বলেছেন, ‘ভারতের পুশইন ঠেকাতে কয়েক দিন ধরে দিনরাত বিজিবি এবং এলাকাবাসী মিলে পাহারা দিচ্ছি। যাতে একটি লোককেও তারা এপাড়ে পুশইন করতে না পারে। যতক্ষণ বুকে বল রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে এভাবে প্রতিরোধ গড়ে তুলব।

‘বিএসএফ প্রথমে ট্রাকে করে কাঁটাতারের পাশে মানুষকে আনে, তারপর লাইট বন্ধ করে দিয়ে পুশইনের চেষ্টা করে’, যোগ করেন আমজাদ হোসেন।

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম জানালেন, কয়েক দিন ধরে ভারতীয় সীমান্তে বিএসএফ ক্যাম্পগুলোয় শত শত মানুষকে ধরে এনে রাখা হয়েছে বাংলাদেশে পুশইন করার জন্য। গত মঙ্গলবার সকালেও তারা একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গত তিন দিনে বিজিবি ও এলাকাবাসী মিলে লাঠিসোঁটা নিয়ে দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছেন।

সর্বশেষ গত বুধবার (১০ জুন) রাতে রৌমারী উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১ হাজার ৬৯ নম্বর মেইন পিলারের ২৪ সাব পিলারের নিকটবর্তী ভারতের সদরটিলা বিএসএফ ক্যাম্পের কাঁটাতারের বেড়ার কাছে ট্রাকে করে বেশ কিছু ভারতীয় মুসলিম নাগরিককে জড়ো করা হয়।

সীমান্ত এলাকায় বিজিবি, আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠরা শক্ত অবস্থানে থেকে ওই এলাকায় পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম।

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানালেন, কয়েক দিন ধরে কুড়িগ্রামের রৌমারী ও জামালপুরের একাধিক এলাকা দিয়ে পুশইনের চেষ্টা করা হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

‘অনুপ্রবেশের এ ঘটনার পর থেকে সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে। বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীও যোগ দিয়েছেন’, যোগ দিচ্ছেন করেন হাসানুর রহমান।

পুশইনভারতবিজিবিবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর