Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৯:০৭
শেয়ার করুন:
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর

চলমান সহিংসতার প্রেক্ষাপটে ২০২৬ সালের এইচএসসি (সম্পূরক), আলিম (সম্পূরক), এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) সম্পূরক পরীক্ষার কেন্দ্র গোপালগঞ্জ থেকে মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে হবে।

এ সিদ্ধান্তে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের আশঙ্কা, দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি যাতায়াতে ভোগান্তি পোহাতে হবে।

রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র স্থানান্তরের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নতুন কেন্দ্র ও উপকেন্দ্রের তথ্য অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সরকারি রাজৈর কলেজ কেন্দ্রে।

অন্যদিকে টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজৈর উপজেলার শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এ ছাড়া কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ সদর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পত্র জারি করা হয়েছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় গোপালগঞ্জ জেলার আলিম (সম্পূরক) পরীক্ষার কেন্দ্র বাতিল করে মাদারীপুর জেলার নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

এদিকে কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক বললেন, একটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে পরীক্ষার কেন্দ্র গোপালগঞ্জের বাইরে নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। অথচ সাধারণ শিক্ষার্থীরা কোনো আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নয়। অনেক শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারের সন্তান কষ্ট করে পড়াশোনা করছে। তাদের পক্ষে মাদারীপুর বা অন্য জেলায় গিয়ে পরীক্ষা দেওয়া বাড়তি আর্থিক চাপ ও ভোগান্তির কারণ হবে।

তারা আরও বলেছেন, আন্দোলন-সংগ্রামে জড়িত ব্যক্তিদের কারণে সাধারণ শিক্ষার্থীদের কেন ভোগান্তি পোহাতে হবে? পরীক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থে আগের মতো গোপালগঞ্জেই পরীক্ষার কেন্দ্র রাখার দাবি জানান তারা।

গোপালগঞ্জএইচএসসিসম্পূরক পরীক্ষাকেন্দ্র স্থানান্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার