চলমান সহিংসতার প্রেক্ষাপটে ২০২৬ সালের এইচএসসি (সম্পূরক), আলিম (সম্পূরক), এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) সম্পূরক পরীক্ষার কেন্দ্র গোপালগঞ্জ থেকে মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এ সিদ্ধান্তে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের আশঙ্কা, দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশ...