Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজবাড়ীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম ও পোকাযুক্ত পাউরুটি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:৪৭
রাজবাড়ীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম ও পোকাযুক্ত পাউরুটি

ছবি: আগামীর সময়

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আরশেদ সাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে পাওয়া গেছে পচা ডিম ও পোকাযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ। আজ বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনকালে এই চিত্র দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তলব করা হয়েছে তলব করা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে। পাশাপাশি তলব করা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও।

উপজেলা প্রশাসন জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের মান উন্নত না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলায় ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে স্কুল ফিডিং প্রকল্পের আওতায়। এই খাবার সরবারহ করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদা পারভীন বললেন, ‘গতকাল বুধবার বাচ্চাদের খাওয়ার জন্য পাউরুটি দেওয়া হয়। বাচ্চারা হাতে পেয়ে খোলার পর পোকা দেখে আমাদের জানায়। তারপর বাচ্চাদেরকে পাউরুটি খেতে নিষেধ করি। বৃহস্পতিবার পাউরুটি দেয়নি। শুধু ডিম দিয়েছে। এই ডিমের মধ্যে কিছু ডিম পচা।’

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বলছেন, ‘গতকাল সরবরাহ করা হয়েছিল পাউরুটিগুলো। মান খারাপ হওয়ায় আজ রুটি সরবরাহ বন্ধ রেখে দেওয়া হয়েছে শুধু ডিম। এই বিষয়ে চলছে তদারকি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেনের ভাষ্য, ‘আমরা আরশেদ সাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে গতকাল ডিম খাওয়ার পর পেটে ব্যাথা অনুভব করে তারা।’

‘এই ঘটনায় মূল ঠিকাদারকে আগামী রবিবার অফিসে আসতে বলা হয়েছে। তারা যদি খাবারের মান ভালো না করে তাহলে ব্যবস্থা গ্রহন করা হবে তাদের বিরুদ্ধে’, বলেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার। 

উপজেলা তদারকি কমিটির চেয়ারপার্সন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলছেন, ‘শিশুদের খাবারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আমি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন আকস্মিকভাবে দুটি বিদ্যালয় পরিদর্শন করি।’

‘শিশুদের খাবারের মান নিয়ে কোনো আপস করা হবে না। কিছু ক্ষেত্রে নির্ধারিত দুইটি খাবারের  পরিবর্তে একটি দেওয়া হয়েছে, আবার নির্ধারিত সময়ে না পৌঁছানোর ঘটনাও পাওয়া গেছে। আজও ডিম ও রুটি দেওয়ার কথা থাকলেও শুধু ডিম সরবরাহ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের মান উন্নত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’, বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক সময় নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। মাঝে মধ্যে ফেরত দেয়া হয় মানহীন খাবার। পাউরুটিতে ছত্রাকের দাগ এবং কলা থেঁতলে যাওয়ার ঘটনা দৈনন্দিন বলে জানান তারা।

রাজবাড়ীস্কুল ফিডিং প্রকল্পপঁচা ডিমপোকাযুক্ত পাউরুটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে