Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদগাঁওয়ে কামানের ৩ গোলা ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৮:৫৫
ঈদগাঁওয়ে কামানের ৩ গোলা ধ্বংস

কক্সবাজারে ধ্বংস করা হচ্ছে কামানের গোলা— আগামীর সময়

কক্সবাজারে উদ্ধার হওয়া তিনটি কামানের গোলা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বাংলাদেশ পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (৪ জুন) বিশেষ প্রযুক্তি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ জানায়, গত ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী মো. নুরুল আজিমের বাড়িতে কামানের গোলাসদৃশ তিনটি বস্তু পাওয়া যায়। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং পুরো এলাকা নিরাপত্তার আওতায় আনে।

পরে বিষয়টি বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল টিমকে জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর কাঁধে নিয়ে হাসপাতালে স্বামী

০৪ জুন ২০২৬

পরিদর্শক (নিরস্ত্র) মোসাদ্দেক কায়সারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় তৈরি করে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেছেন, বোমা নিষ্ক্রিয় ও ধ্বংসের পুরো কার্যক্রম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে।


ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেছেন, কামানের গোলার মতো বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। বিশেষজ্ঞ দলের মাধ্যমে সেগুলো নিরাপদে ধ্বংস করায় এখন স্বস্তি ফিরে এসেছে।


কক্সবাজারবোম ডিসপোজাল ইউনিটঈদগাঁওকামানের গোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে