Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জামালপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২১:২৬
জামালপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সংগৃহীত ছবি

জামালপুরে কৃষক আক্তার হোসেন ওরফে আবেদীন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ মামলায় আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ নামে আরও তিনজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। এছাড়াও খোরশেদ আলম নামের একজনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন— আব্দুল মোতালেব (৩৫) ও রশিদ জামাল (৪০)।

বুধবার (৮ এপ্রিল) এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেবের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামে ও মো.রশিদ জামালের বাড়িও একই গ্রামে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ একই ইউনিয়নের সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে।

এ রায় ঘোষণার সময় মামলার প্রধান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মোতালেব পলাতক।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের আক্তার হোসেন ওরফে আবেদীন ও তার পরিবারের লোকজনের সঙ্গে সামাজিক এবং জমিজমা নিয়ে আসামি আব্দুল মোতালেবদের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ বিরোধের জের ধরে ২০০৭ সালে ২২ মে রাত সাাড়ে ৮টার দিকে আবেদীনকে ডেকে নেন আসামিরা। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামিরা।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আবেদীনকে।

এর আগে হাসপাতালে নেওয়ার পথে আহত আবেদীন পুরো ঘটনা বলেছিলেন পরিবারের সদস্যদের।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানিয়েছেন, এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে দায়ের করেন হত্যা মামলা। পরে সাক্ষ্যগ্রহণ শেষে দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ সময় তাদের অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডজামালপুরকৃষক হত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise