বরিশালে কবির বেপারী (৫৫) নামে এক কৃষককে অটোরিকশা থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের গাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কবির বেপারী পাশের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ বিকালে অটোরিকশায় যাচ্ছিলেন কবির বেপারী। গাজিরহাট এলাকায় পৌঁছ...