Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আবু সাঈদের স্মরণসভায় চেয়ার ফাঁকা, ‘হতাশ’ মন্ত্রী

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৩২
আবু সাঈদের স্মরণসভায় চেয়ার ফাঁকা, ‘হতাশ’ মন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত স্মরণসভায় কম উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। স্মরণসভায় অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে থাকতে দেখে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারক মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আহমেদ আযম খান।

বক্তব্যের শুরুতেই মন্ত্রী বলেছেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চত্বরকে ‘আবু সাঈদ চত্বর’ হিসেবে উল্লেখ করেছেন। আমার ধারণা ছিল, আজকের এই চত্বরে আবু সাঈদকে স্মরণ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একাকার হয়ে যাবেন। এখানে তিল ধারণের জায়গা থাকবে না।’

সভার পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, ‘আমি সত্যিই হতাশ হয়েছি। অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে আছে। এটি শুধু আমার জন্য নয়, আপনাদের সবার জন্যই কষ্টের।’

আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী আরও বলেছেন, ‘আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক সুন্দর বক্তৃতা দেই, কিন্তু সেই বক্তব্যের বাস্তবায়ন করি না। এখন সময় এসেছে কাজের মাধ্যমে তা প্রমাণ করার। আজ যদি এই চত্বর মানুষে পরিপূর্ণ থাকত, তবে আবু সাঈদ কবরেও শান্তি পেতেন। তার সহপাঠীরা তাকে এভাবে স্মরণ করছে দেখলে তিনি আনন্দিত হতেন। আজকের এমন দৃশ্য দেখে আমি দুঃখিত ও মর্মাহত।’

স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকলেও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল হাতে গোনা।

রংপুরআবু সাঈদস্মরণসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা