Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২২ বছর আগের দ্বন্দ্বে সালিশ, পুলিশের সামনেই খুন

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:৫১
২২ বছর আগের দ্বন্দ্বে সালিশ, পুলিশের সামনেই খুন

বরিশালের মেহেন্দিগঞ্জে ২২ বছর আগের পাওনা টাকার দ্বন্দ্বে পুলিশের উপস্থিতিতে সালিশের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির চার স্বজন আহত হয়েছেন। রবিবার বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান।

নিহত খোরশেদ আলম সিকদার (৫৭) চরহোগলা এলাকার বাসিন্দা ও ঢাকায় ট্যানারি শ্রমিক হিসেবে কাজ করতেন। আহতরা হলেন— তোতা সিকদার, রাকিব সিকদার, মোকেছদ সিকদার ও টুম্পা বেগম।

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন হাওলাদার মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া।

নিহতের ভাতিজা ও হামলায় আহত রাকিব সিকদার জানান, তার চাচা খোরশেদ আলম ২০০৪ সালে বাড়িতে একতলা একটি ঘর নির্মাণ করেন। ঘর নির্মাণের ঠিকাদার রাজমিস্ত্রি ছিলেন একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার। সে সময় খোরশেদ আলম নিয়মিত শ্রমিকদের হাজিরার টাকা দিয়েছেন। তবে ঘর নির্মাণ শেষে পরিমাপ করে দেখা যায় জাহাঙ্গীর হাওলাদার আরও এক লাখ ৫২ হাজার টাকা পাবেন। ওই টাকা নিয়ে দ্বন্দ্ব হলে সালিস-মীমাংসার মাধ্যমে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এরপর দীর্ঘদিন চাচা খোরশেদ আলম দীর্ঘদিন বাড়ি আসেননি। এ বছর ঈদে তিনি বাড়িতে আসলে রবিবার সকালে জাহাঙ্গীর হাওলাদার ও তার তিন ছেলে নাঈম হাওলাদার, জাফর হাওলাদার ও তুহিন হাওলাদার এসে টাকা চায়। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।

রাকিব আরও জানান, এদিন বিকেল তিনটার দিকে পুলিশ নিয়ে এসে সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে বকেয়া টাকা ওই মুহূর্তে পরিশোধের দাবি করেন। তখন তর্ক-বিতর্কের এক পর্যায়ে নাঈম হাওলাদার ক্ষিপ্ত হয়ে খোরশেদ হাওলাদারের বুকে লাথি দেয়। পরে জাহাঙ্গীর হাওলাদার ও তুহিন তাকে পেটায়। চাচাকে বাঁচাতে গেলে তাকেসহ (রাকিব) চারজনকে কিল ঘুষি দিয়ে আহত করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বরিশাল পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে একটি সালিস বৈঠকে হাতাহাতি হয়েছে। এ সময় একজন মারা গেছেন। এজাহারের বিষয়টি প্রক্রিয়াধীন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise