Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সীমান্তের কাছে নতুন টিওবি, বাড়ছে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৬
সীমান্তের কাছে নতুন টিওবি, বাড়ছে বিজিবির নজরদারি

সংগৃহীত ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকায় নজরদারি জোরদার ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ছোট আগলায় নতুন টহল অপারেটিং বেস (টিওবি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের কাছাকাছি নতুন এই অবস্থান চালুর ফলে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দ্রুত আভিযানিক কার্যক্রম পরিচালনায় বিজিবির সক্ষমতা বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজ বুধবার ছোট আগলা এলাকায় নবনির্মিত টিওবিটির উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

বিজিবি সূত্রে জানা গেছে, রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আগে থাকা বিওপিগুলোর কয়েকটি সীমান্ত থেকে তুলনামূলক দূরে হওয়ায় দুর্গম সীমান্তপথে নিয়মিত নজরদারি, সীমান্তে আধিপত্য বজায় রাখা এবং দ্রুত অভিযান পরিচালনায় নানা ধরনের বাস্তব চ্যালেঞ্জ ছিল। সেই পরিস্থিতি বিবেচনায় সীমান্তের কাছাকাছি ছোট আগলায় নতুন টিওবি স্থাপন করা হয়েছে।

নবনির্মিত টিওবির অন্যতম লক্ষ্য সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি আরও দৃশ্যমান করা। এর মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল, নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের দুর্গম ভূপ্রকৃতির কারণে যেসব এলাকায় আগে দ্রুত পৌঁছানো কঠিন ছিল, নতুন টিওবি স্থাপনের ফলে সেসব এলাকায় অপারেশনাল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার টিওবিতে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সীমান্ত নিরাপত্তা ও আভিযানিক কার্যক্রম বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ বিজিবির সদস্যরা।

সীমান্তটিওবিবিজিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে