Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিষেধাজ্ঞা উঠতেই পর্যটকে মুখর সাজেক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৫৮
নিষেধাজ্ঞা উঠতেই পর্যটকে মুখর সাজেক

সাজেক

সাময়িক বন্ধের পর পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই রাঙামাটির বাঘাইছড়ি জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে প্রবেশ করেছেন প্রায় ৭০০ পর্যটক। তাদের আগমনে পর্যটনকেন্দ্রটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। স্বস্তি ফিরছে পর্যটননির্ভর ব্যবসায়ী ও রিসোর্ট-কটেজ মালিকদের মধ্যেও।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘাইহাট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের বিশেষ নিরাপত্তা স্কর্টের মাধ্যমে পর্যটকেরা সাজেকে পৌঁছান। কয়েক দিন পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা। পর্যটকদের আগমন অব্যাহত থাকলে ব্যবসা-বাণিজ্যে আবারও গতি ফিরবে বলে আশা করছেন তারা।

সাজেকের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, মেঘের রাজ্য, সবুজ পাহাড় ও মনোরম পরিবেশ উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রশাসন পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এতে আগাম রিসোর্ট-কটেজ বুকিং দেওয়া পর্যটকদের পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও অনিশ্চয়তায় পড়েন।

এ বিষয়ে কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, ‘পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আমরা স্বস্তি বোধ করছি। পর্যটকদের বরণ করে নিতে সাজেকের রিসোর্ট ও কটেজগুলো প্রস্তুত রয়েছে। আমরা আশা করছি,
পর্যটকদের আগমনে আবারও সাজেকের পর্যটন খাতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।’

এর আগে, গত ১১ অক্টোবর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সময়ে সাজেক সড়কে অবরোধ কর্মসূচির কারণে পর্যটকদের যাতায়াত ব্যাহত হয়। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

এরপর ১৫ অক্টোবর সন্ধ্যায় জেলা প্রশাসন সাজেকে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই বিপুলসংখ্যক পর্যটকের আগমনে স্থানীয় পর্যটন খাতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পর্যটকদের উপস্থিতি অব্যাহত থাকলে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হবে এবং পর্যটননির্ভর মানুষের আয়-রোজগার বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাজেকপর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার