Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অভয়নগরে এক সপ্তাহে তিন সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরি

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২০:০২
অভয়নগরে এক সপ্তাহে তিন সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরি

যশোরের অভয়নগর উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে তিনটি সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত শনিবার রাতে দুটি এবং ঈদের দিন রাতে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া সেচযন্ত্রগুলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় স্থাপন করা হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির কারণে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে।

উপজেলার বগুড়াতলা গ্রামের আব্দুল ওহাব গাজী দাবি করেন, শনিবার রাতে তার বাড়ির পাশের ভাটপাড়া বিল থেকে দুটি সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে একটি ট্রান্সফরমারের মাধ্যমে তার সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল।

একই গ্রামের ইকরাম বিশ্বাস জানান, একই রাতে ভাটপাড়া বিলে থাকা তার সেচযন্ত্রের ট্রান্সফরমারও চুরি হয়ে গেছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছে।

তার ভাষ্য, চার দিন আগে সিঙ্গাড়ী গ্রামের আক্তার নামের এক কৃষকের সেচযন্ত্রের ট্রান্সফরমারও পাশের শিবনগর বিল এলাকা থেকে চুরি হয়।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোপাল চক্রবর্তী জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি তারা জেনেছেন। ঈদের ছুটির কারণে সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্বে না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। ঘটনাগুলোর বিষয়ে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


ট্রান্সফরমার চুরিসেচযন্ত্রঅভয়নগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: