ফেনীতে এনসিপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ফেনী

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, ছবি: আগামীর সময়
হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি।
আজ বুধবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ট্রাঙ্ক রোডের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাইমেন তাজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা যুব শক্তির সদস্য সচিব জাহিদ হোসেন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্রনেতা প্রিন্স মাহমুদ আজিম।
বক্তারা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।






