Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:২৯
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় আইনজীবীরা। মঙ্গলবার (৯ জুন) দুপুরে মঠবাড়িয়া আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এ কর্মসূচির ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ ১৮ জন আইনজীবী।

আদালত বর্জনকারী আইনজীবীরা অভিযোগ করেন, আদালত পরিচালনার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণ করেন। এছাড়া বিচারকের স্বেচ্ছাচারিতা, দিন ধার্য করা মামলাগুলো কোনো আইনানুগ নোটিশ বা গ্রহণযোগ্য কারণ ছাড়াই খারিজ করে দেওয়া, অকারণে সিনিয়র আইনজীবীদের চেম্বার থেকে ডেকে নেওয়া এবং আদেশের সইমোহর প্রদানে গড়িমসির মতো নানা অনিয়মের অভিযোগও তারা তুলে ধরেন।

আরও পড়ুন

মুক্তিপণ নিয়েও ছাড়েনি বনদস্যুরা, ১০ দিন ধরে জিম্মি চার জেলে

০৯ জুন ২০২৬

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার। তিনি বললেন, ‘আইনজীবীরা বলেছেন আমার আচরণ অশোভনীয়। এটা পুরোটাই হয়রানিমূলক ও মিথ্যা কথা। আইন অনুযায়ী আমাদের এক্সিকিউটিভ ও জুডিশিয়াল কোর্টে কাগজপত্রের যে আইনজীবীর সিল থাকবে, তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কিন্তু সিনিয়র আইনজীবীরা অনেক সময় না এসে জুনিয়রদের পাঠিয়ে দেন। আমি সেটি মানতে অস্বীকৃতি জানিয়েছি।’

তিনি আরও মন্তব্য করেন, ‘সকল প্রতিবেদনে তারা নারাজি দিয়ে থাকেন। এটি তাদের পক্ষেও আসতে পারে, বিপক্ষেও আসতে পারে। কিন্তু তারা এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। সরকারি নির্দেশনা রয়েছে, পুরোনো মামলাগুলো শুনানি করে সঠিক নিয়মে নিষ্পত্তি করতে হবে।’

আদেশের সইমোহর প্রসঙ্গে ইউএনও বলেছেন, ‘আবেদনের মাধ্যমে জেলা থেকে সইমোহর সংগ্রহ করতে হবে। কিন্তু তারা আমার কাছ থেকে নিতে চান, যেটা নিয়মে নেই।’

আকলিমা আক্তারের দাবি, সরকারি খাল খনন কার্যক্রমে কয়েকজন আইনজীবীকে খালের জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করতে এসব অভিযোগ আনা হচ্ছে।

আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা আইনাঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিরোধের বিষয়ে এখনো কোনো সমঝোতার উদ্যোগের খবর পাওয়া যায়নি।

মঠবাড়িয়াএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটপিরোজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন