Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৫
শেয়ার করুন:
মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তার শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়িতে নিজ ঘরে মারা যায় আদিব। পরে বিকাল চারটার দিকে ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদিব একই গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানালেন, গত ১৬ অক্টোবর বিকালে মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ আদিবকে মারধর করেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেনকে জানানো হলে তিনি ছাত্রের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় আদিবের শরীরে বেতের আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। পরে চিকিৎসার জন্য পরিবারকে কিছু নগদ অর্থ সহায়তাও দেন। মাদরাসাশিক্ষকের মারধরে আদিব অসুস্থ হয়ে পড়েছে- এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে সোমবার সকালে তার মৃত্যু হয়।

আদিবের বাবা সাহাব উদ্দিন বললেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত সে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার রক্তশূন্যতা রয়েছে। তবে আর্থিক সংকটের কারণে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি তারা।

শিক্ষকের মারধরের কারণে ছেলের মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন না জানিয়ে সাহাব উদ্দিন বললেন, তার ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। মাদরাসায় পড়ার সময় শিক্ষকেরা তাকে কিছুটা মারধরও করেছেন। তবে এ জন্য তারা কাউকে দায়ী করছেন না। তাদের বিশ্বাস, আল্লাহর ইচ্ছাতেই সন্তানের মৃত্যু হয়েছে।

মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেনের দাবি, শিক্ষক আদিবকে শাসন করার পর তার অভিভাবকেরা তাকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি বাড়িতে গিয়ে শিশুটির শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পান। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন তিনি। পরে জানতে পারেন, আদিব আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি শিশুটির চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, কিন্তু অভিভাবকেরা তা দেখাননি। চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও তারা সহযোগিতা করেননি।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত শিশুটির স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তার পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মাদরাসাছাত্রমৃত্যুআঘাতের চিহ্নকোম্পানীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স