নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভূমি বিরোধের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল রোড এলাকার হাবা সফিদের বাড়িতে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন এবং কনস্টেবল মো. ইছাক, মো. ইউছুফ ও শাহাদাত হোসেন। তারা উপজেলা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ জানিয়েছে, মানিক মিয়াসহ সাতজনের...