Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৌদি আরব ও পর্তুগালে সিলেটের তিন যুবক নিহত

সিলেট অফিস
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৮:২৭
সৌদি আরব ও পর্তুগালে সিলেটের তিন যুবক নিহত

গ্রাফিকস: আগামীর সময়

সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পড়ে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। অন্যদিকে পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরেক প্রবাসী বাংলাদেশি। তিনজনেরই বাড়ি সিলেটে। 

রিয়াদের নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল এই খবর নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিয়াদে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন জয় ও মোতাহার। সবশেষ রিয়াদের অলাইয়া এলাকার ওই ভবনে লিফটের কাজে ছিলেন তারা। শনিবার সেই কাজ করতে গিয়ে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে যান তারা। মারা যান ঘটনাস্থলেই।

তাদের দেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা শওকত।

অন্যদিকে পর্তুগালে নিহত মো. শামসুল ইসলাম কামরানের (২৫) বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। পরিবার জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন কামরান।

তাকে ভর্তি করা হয় স্থানীয় আলমেদা হাসপাতালে। সেখানেই গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

স্বজনরা জানালেন, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। তিন মাস পর ফিরে যান কর্মস্থল পর্তুগালে। পর্তুগালের বিভিন্ন বাংলাদেশি কমিউনিটি কামরানের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করেছে। 

এসব কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন বলে জানালেন স্বজনরা।

সিলেটপ্রবাসীকোম্পানীগঞ্জওসমানীনগরসৌদি আরবপর্তুগাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী