Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

২ বছরের সাজা এড়াতে ৬ বছর আত্মগোপনে কলেজ শিক্ষক, অবশেষে গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৭
২ বছরের সাজা এড়াতে ৬ বছর আত্মগোপনে কলেজ শিক্ষক, অবশেষে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় দুর্নীতি আর অন্যায়। লালমনিরহাটের কলেজ শিক্ষক আবু হেনা মোস্তফা জামানের কর্মকাণ্ডে বিষয়টি আরও নগ্নভাবে ধরা পড়ল।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ২ বছরের সাজা হয়েছিল আবু হেনার। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক। সাজা এড়াতে দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে আবু হেনাকে কারাগারে পাঠিয়েছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।
গ্রেপ্তার আবু হেনা মোস্তফা জামান লালমনিরহাট শহরের থানাপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব আহমেদ জানান, ৬টি মামলা রয়েছে আবু হেনার বিরুদ্ধে। যার মধ্যে চারটি মামলায় মোট দুই বছরের সাজা হয়েছে তার। বাকি দুইটি মামলা এখনো বিচারাধীন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে একই উপজেলার মহিষখোচার শরিফুল ইসলাম নামে প্রাক্তন এক ছাত্রের কাছ থেকে ১০ লাখ টাকা নেন আবু হেনা। জামানত হিসেবে তিনি নিজের ব্যাংক চেক ও স্ট্যাম্প দিলেও পরবর্তীকালে চাকরি দিতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এই অধ্যাপক। চাকরি না পেয়ে আবু হেনার বিরুদ্ধে মামলা করেন শরিফুল।

‘মামলার পর থেকে ২০১৯ সালের শেষের দিক থেকে কলেজে আসা বন্ধ করে আত্মগোপনে চলে যান আবু হেনা। ২০২৩ সালের ৩১ জুলাই মামলার রায় ঘোষণা করেন যুগ্ম দায়রা জজ মো. এরশাদ আলী। মামলা করেও টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে মনঃকষ্টে মারা যান শরিফুল,’ বলছে বিবরণ।

নথিতে প্রকাশ পেয়েছে, শুধু শরিফুল নয়, আরও অনেকের সঙ্গেই একই উপায়ে জালিয়াতি করেছেন আবু হেনা। বাকি ভুক্তভোগীরাও মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। এভাবে ৬টি মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে কলেজে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষকে ম্যানেজ করে বেতন-ভাতা গ্রহণ করেছেন নিয়মিত। পরবর্তীতে কয়েক মাস আগে কলেজ শিক্ষকদের প্রতিবাদের মুখে তার বেতন-ভাতা বন্ধ করে কর্তৃপক্ষ।


গ্রেপ্তারমামলাশিক্ষককলেজ শিক্ষকজালিয়াতিলালমনিরহাট
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    তিয়েনআনমেনের বিক্ষোভ দমনকে দৃঢ় সমর্থন শির

    তিয়েনআনমেনের বিক্ষোভ দমনকে দৃঢ় সমর্থন শির

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৫

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    পাবিপ্রবির নারী হলগুলোতে নেই ক্যান্টিন

    পাবিপ্রবির নারী হলগুলোতে নেই ক্যান্টিন

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise