Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাদ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট

এ রকম অপরাধ কে না করে, আমিও করছি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২২:০৮
এ রকম অপরাধ কে না করে, আমিও করছি

মো. হুমায়ুন খালিদ। সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া নেত্রকোনার মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন খালিদ। এই বদলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাদ্য বিভাগের বিভিন্ন অনিয়মের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্টও দিয়েছেন তিনি।

জানা গেছে, সম্প্রতি মদন উপজেলায় ২০ টন চাল জব্দ করেছে প্রশাসন। পরে তদন্তে খাদ্য গুদামে অতিরিক্ত আরও প্রায় ৪৪ টন চাল পাওয়া যায়। এ ঘটনায় মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়াকে বদলি করা হয় বরগুনার পাথরঘাটায়। একই ঘটনায় বদলি করা হয়েছে গুদাম কর্মকর্তা মাহমুদুল আলমকেও।

এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ফেসবুকে  পোস্ট দেন মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন খালিদ। পরে সমালোচনার মুখে গতকাল শনিবার সেটি সরিয়ে নেন তিনি।

ফেসবুক পোস্টে মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন খালিদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘গুদাম কর্মকর্তার বাইরে যারা গুদামকে শাসন করেন, তাদের বাইরে যেতে পারে বাংলাদেশে একজন কর্মকর্তাও নাই। পারা যায় না, যারা টিআর-কাবিখা পায় তারা প্রভাবশালী বটে। তিনি (দুলাল মিয়া) প্রভাবশালীদের তথ্য গোপন রেখেছেন! এরকম অপরাধ কে না করে, আমিও করছি। তাহলে আমাদের সবাইকে বদলি করেন।’

দুলাল মিয়াকে দূরবর্তী এলাকায় বদলি করায় ক্ষোভ জানিয়ে তিনি লিখেছেন, ‘বন্ধু তোমার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। তুমিও জানো, আমিও জানি—দুধে ধোয়া তুলসী পাতা আমাদের ডিপার্টমেন্টে কয়জন! কোনো ঘটনা ঘটার আগে আমরা সবাই তুলসীপাতা।’

খাদ্য বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে মোহনগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা বলছেন, পোস্টটির মাধ্যমে খাদ্য বিভাগের অভ্যন্তরীণ অনিয়ম ও প্রভাবশালীদের সংশ্লিষ্টতার ইঙ্গিত উঠে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিব্রতবোধ করেন মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন খালিদ। সিএনজিতে আছেন বলে ফোনটি কেটে দেন তিনি।

বিষয়টি অবহিত করলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেছেন, ‘এ বিষয়টি এখনো আমার নজরে আসেনি, আমি খুজতেছি। তবে কোনও কর্মকর্তাই অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারেন না।’


বদলিখাদ্য কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!