Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিজলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮
হিজলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন।

বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন হিজলা-গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের শাওড়া বাজারে ঘটে এ ঘটনা।

গুরুতর আহত ফরিদ উদ্দিন বেপারীকে ভর্তি করা হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, জসিম উদ্দিন সিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাবুর্চি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝিসহ অন্যদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদ উদ্দিন বেপারীর ছেলে আমানের দাবি, তার বাবা হিজলা-গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আছরের নামাজের পর শাওড়া বাজারে সৌজন্য সাক্ষাতে গেলে ছাত্রদল নেতা ইসমাইল মোল্লা, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক প্রয়াত গাফফার তালুকদারের ছেলে তানভীর তালুকদার, মামুন দেওয়ানসহ সশস্ত্র ব্যক্তিরা তার ওপর হামলা চালায়। তার ভাষ্য, হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তার বাবার একটি পা ভেঙে দেয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে অন্যদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়দের ভাষ্য, হিজলা-গৌরব্দী ইউনিয়নে আধিপত্য বিস্তার এবং মেঘনা নদীর তীরের মাছঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির দেওয়ানের অনুসারী ফরিদ উদ্দিন বেপারী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরীর অনুসারী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষ একাধিকবার হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে।

স্থানীয়রা আরও জানান, এর আগে ফরিদ উদ্দিন বেপারীর অনুসারীদের হামলায় ইসমাইল মোল্লার পা ভেঙে যায়। পরে সুস্থ হয়ে কয়েক দিন আগে তিনি মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় গেলে বহরের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় পুলিশ হামলার অভিযোগে ফরিদ উদ্দিন বেপারীকে ক্ষতিপূরণের ৭০ শতাংশ এবং ইসমাইল মোল্লাকে ৩০ শতাংশ জরিমানা করে।

স্থানীয়দের দাবি, ফরিদ উদ্দিন বেপারী জরিমানার অর্থ পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে এবং এর জের ধরেই শাওড়া বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটে।

হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

বরিশালআধিপত্য বিস্তারবিএনপির দুই পক্ষের সংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা