Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঐতিহ্য রক্ষায় সীতাকোট বৌদ্ধবিহার ও জমিদারবাড়ি পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৬
ঐতিহ্য রক্ষায় সীতাকোট বৌদ্ধবিহার ও জমিদারবাড়ি পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

দিনাজপুরের প্রাচীন প্রত্ননিদর্শন পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

দিনাজপুরের প্রাচীন প্রত্ননিদর্শন সীতাকোট বৌদ্ধবিহার এবং বিরামপুর উপজেলার রতনপুরের জরাজীর্ণ রক্ষুণি কান্ত বাবুর জমিদারবাড়ি পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথকভাবে ঐতিহাসিক স্থাপনা দুটি ঘুরে দেখেন তারা।

সীতাকোট বৌদ্ধবিহার পরিদর্শনকালে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে বিহারের বর্তমান অবস্থা, সংরক্ষণ কার্যক্রম ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে খোঁজ নেন তারা। একই সঙ্গে স্থাপনাটির সংরক্ষণ ও সংস্কার এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

আরও পড়ুন

বন বিভাগের সাড়া না পেয়ে ঈগল উদ্ধার করে অবমুক্ত করলেন স্থানীয়রা

২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিদর্শনকালে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা বিরামপুর উপজেলার রতনপুরে যান। সেখানে দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়া রক্ষুণি কান্ত বাবুর জমিদারবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পুরনো স্থাপনাটির বর্তমান অবস্থা, অবকাঠামোগত ক্ষয় ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনকালে ঐতিহাসিক স্থাপনা দুটি সংরক্ষণের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রত্নস্থল ও পুরোনো জমিদারবাড়িগুলো যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীবান্ধব পরিবেশ তৈরি করা গেলে স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পর্যটনেরও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

দিনাজপুরপ্রাচীন নিদর্শন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা