Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবন

ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:২১
ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ছবি: আগামীর সময়

সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ দলের ২৭ সদস্য আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার বিকাল ৫টায় পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন তারা।

এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন বাহিনীপ্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), বাহিনীর সক্রিয় সদস্য মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ ((৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮), আকরাম শেখ (৪৫), নুরুল ইজারাদর (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০), শরিফুল ইসলাম বয়াতী (২১) এবং জয়নাল আবেদীন (৩৮)।

এদের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা, রামপাল, ফকিরহাট, কচুয়া, মোরেলগঞ্জ, খুলনার দাকোপ, কয়রা, বটিয়াঘাটা এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামে। এসব দস্যুরা দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে, মৌয়াল ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

এর আগে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র ও গোলাবরুদ জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, আত্মসমর্পণকারী দস্যুরা পরবর্তী সময়ে যাতে আর দস্যুতায় ফিরে না যায়, সেজন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া এখনো যারা সুন্দরবন ও উপকূলে দস্যুবৃত্তির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

সুন্দরবনছোট জাহাঙ্গীআত্মসমর্পণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: