Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাম্পের লাইনে সরু মহাসড়ক, দেড় কিলোমিটার পথে ২ ঘণ্টা

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
পাম্পের লাইনে সরু মহাসড়ক, দেড় কিলোমিটার পথে ২ ঘণ্টা

ছবি: আগামীর সময়

দিন চারেক আগে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে জিরানীর দিকে যাচ্ছিলেন আশুলিয়ার শাহিনুর ইসলাম। বাসে ওঠার কয়েক মিনিটের মধ্যেই পড়েন তীব্র যানজটে। পল্লী বিদ্যুৎ থেকে বাইপাইল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথে চলে যায় প্রায় ২ ঘণ্টা। এরপর বাইপাইল থেকে জিরানী পর্যন্ত ৬ কিলোমিটার পথ পাড়ি দিলেন ১৫ মিনিটেই।

‘ওইদিন বাইপাইল বাসস্ট্যান্ডের কাছে আজিজ পাম্পে তেল বিক্রি হচ্ছিল। এজন্য শত শত বাইক তেল নিতে পাম্পে ভিড় করেছিল। সেই ভিড় মহাসড়কে গিয়ে ঠেকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।’ দেড় কিলোমিটারের সেই যানজটের কারণ ব্যাখ্যা করলেন শাহিন।

আশুলিয়া মহাসড়কের নিয়মিত যাত্রী ও চালকদের এমন অভিজ্ঞতা নতুন। দেশজুড়ে জ্বালানি সংকটের পর থেকে এমন যানজটে পড়ছেন তারা। তেলের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন প্রভাব ফেলছে মহাসড়কে।  

ঢাকার আশুলিয়ায় মহাসড়কঘেঁষা পেট্রল পাম্প আছে অন্তত দশটি। দুই-তিনদিন পরপর শিডিউল করে সেগুলোতে বিক্রি হয় অকটেন-ডিজেল। সরেজমিনে শনিবার দুপুরে তিনটি পাম্পের বাইরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন।

একটি পাম্প থেকে আরেকটির দূরত্ব পাঁচ-ছয় কিলোমিটার। প্রতিটি পাম্পের সীমানা ছাড়িয়ে লাইন গিয়ে ঠেকেছে মহাসড়কের এক লেনের প্রায় এক কিলোমিটার পর্যন্ত। পাম্প কর্তৃপক্ষ সুশৃঙ্খলভাবে জ্বালানি সরবরাহের চেষ্টা করলেও সামাল দেওয়া যাচ্ছে না বাইরের চাপ। দুই লেনের মহাসড়ক পাম্প এলাকায় এসে হয়ে পড়ছে সরু। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

এই মহাসড়কে নিয়মিত আসা প্রাইভেটকার চালক আবুল কালাম আজাদের। জানালেন তার অভিজ্ঞতা। 

‘মহাসড়কের এক লেন দখল করে জ্বালানি নিতে আসা গাড়িগুলো লাইনে দাঁড়ায়। আবার কখনো কখনো কিছু গাড়ি লাইন ভেঙে পাম্পে ঢোকার চেষ্টা করে। তখন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে লেগে যায় জট।’

সড়কে নিয়মিত চলাচলকারীদের অভিযোগ, পাম্পে তেল বিক্রি শুরু হলে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ে মহাসড়কে। যখন যে পাম্পে তেল বিক্রি হবে, তখন ওই পাম্প এলাকায় মহাসড়ক স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ মোতায়েন প্রয়োজন বলে মনে করেন তারা।

‘যেদিন তেল বিক্রি করা হয়, সেদিন পাম্পে শৃঙ্খলার দায়িত্বে থানা পুলিশ কাজ করে। তবে তেল নিতে যাওয়া যানবাহনের জন্য সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হলে হাইওয়ে পুলিশ গুরুত্ব দিয়ে সেখানে কাজ করে’— বললেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান।

সাভারআশুলিয়াজ্বালানি সংকটপেট্রোল পাম্পমহাসড়ক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise