Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

‘জনস্বাস্থ্যকে বৈপ্লবিক রূপ দিয়েছেন ডা. জাফরুল্লাহ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৫২
‘জনস্বাস্থ্যকে বৈপ্লবিক রূপ দিয়েছেন ডা. জাফরুল্লাহ’

ছবি: ইউপিএল

‘গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনস্বাস্থ্য বিষয়টিকে দেশে বৈপ্লবিক রূপ দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুরু থেকেই নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। তার জীবন-যাপন, পোশাকের মধ্যেও ছিল দর্শনের ছোঁয়া, যা অনুকরণীয়।’ ‘গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প : পাবলিক হেলথের প্রথম পাঠ’ শীর্ষক বই নিয়ে বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

আজ শনিবার রাজধানী ফার্মগেটে প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এ সভা। বইটির লেখক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক আহমদ। বইটিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উৎপত্তি, গড়ে ওঠা, কর্মপরিসর এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও সেবা সম্পর্কে নিজ কর্মজীবনের অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি। একই সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাবনা, কাজ ও সৃষ্টির নানা বিবরণ দিয়েছেন বইটিতে। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানে কাজ করেছেন মোশতাক আহমদ।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল বলেছেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী জনস্বাস্থ্য বিষয়ে সচেতন করেছেন, পথ দেখিয়েছেন সবাইকে। যদিও বারবার বাধাগ্রস্ত হয়েছেন, তবে থামেননি। আবার শুরু করেছেন।’ ‘চিকিৎসা সেবা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরণ লড়াই করেছেন ডা. জাফরুল্লাহ। দেশে বহুজাতিক ওষুধ কোম্পানির দৌরাত্ম্য কমাতে ছিলেন সোচ্চার। তার উদ্যোগের কারণে দেশ এখন ওষুধশিল্পে স্বয়ংসম্পূর্ণ। নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন নারীদের উন্নয়নেও। স্বল্পশিক্ষিত নারীদের প্রশিক্ষণ দিয়ে পরিণত করেছেন দক্ষ জনবলে। ওষুধ কারখানায় বেশিরভাগ কর্মী এখন নারী,’ বলছিলেন তিনি।

যুদ্ধাহত এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে মুক্তিযুদ্ধকালে গড়ে ওঠা ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ থেকেই আজকের গণস্বাস্থ্য কেন্দ্রের জন্ম বলে জানান জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী ও নারী অধিকার কর্মী শিরীন পারভীন হক। তিনি বলেছেন, ‘শুধু চিকিৎসা সেবা নয়, গণস্বাস্থ্য কেন্দ্রের অগ্রযাত্রা সব সময় নারী আন্দোলনকে উৎসাহিত করে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

‘গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প : পাবলিক হেলথের প্রথম পাঠ’ বইটিতে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের কাজ, কাজের ধরন ও চ্যালেঞ্জ উঠে এসেছে। যা তাদের নিয়ে কাজ করতে অনেক সাহায্য করবে, অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য উন্নয়নকর্মী ও গবেষক আহমদ মোশতাক রাজা চৌধুরীর। এই বইয়ের ব্যবহার করা ছবিগুলো বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেছেন, ‘জনস্বাস্থ্য নিয়ে কাজের পরিসরে অনেক ঘাটতি, যার ফলে এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে। বইটিতে গণস্বাস্থ্য নিয়ে স্মৃতিকথার মাধ্যমে যে ধরনের তথ্যগুলো তুলে ধরা হয়েছে, তা এই খাতে যোগ করবে অন্যমাত্রা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম, অধ্যাপক এম এম আকাশ, লেখক ও গবেষক ড. খুরশিদ আলম প্রমুখ।

ডা. জাফরুল্লাহ চৌধুরীজনস্বাস্থ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    সম্মিলিত অংশগ্রহণ ছাড়া জান্তার শান্তি আলাপে বসবে না মিয়ানমারের বিরোধীরা

    সম্মিলিত অংশগ্রহণ ছাড়া জান্তার শান্তি আলাপে বসবে না মিয়ানমারের বিরোধীরা

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির