Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লোডশেডিং-তেল সংকটে দিশেহারা বীরগঞ্জের কৃষক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২২:৪০
লোডশেডিং-তেল সংকটে দিশেহারা বীরগঞ্জের কৃষক

সংগৃহীত ছবি

চলমান তেল সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে বড় ধরনের চাপের মুখে দেশের কৃষি খাত। সেচনির্ভর মৌসুমে সময়মতো জমিতে পানি দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষক। ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা তাদের।

মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের কৃষক সানাই মাড্ডি এ বছর ইরি চারা রোপণ করেছেন প্রায় ৩০০ শতাংশ জমিতে। তিনি ‘আগামীর সময়’কে বলেন, মৌসুমের শুরুতে সেচ কার্যক্রম স্বাভাবিক থাকলেও মাঝামাঝি সময়ে এসে জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারণে আমি জমিতে সেচ দিতে পারছি না। সেচের অভাবে জমির মাটি প্রায় দুই ইঞ্চি পর্যন্ত ফেটে গেছে। ডিজেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। রাত ১০টায় পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল পাওয়া যায় না।

একই ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেছেন, ‘ইরি ক্ষেত শুকিয়ে যাচ্ছে। পানি দিতে পারছি না ঠিকমতো। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পাঁচ ঘণ্টা লোডশেডিং। এই অবস্থায় চাষাবাদ করা কঠিন।’

একই উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের কৃষক মোজাফফর হোসেন জানান, ধার-দেনা করে জমি আবাদ করেছেন তিনি। কিন্তু সেচ সংকটের কারণে উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন। শেষে মানুষের ধারের টাকা পরিশোধ করবেন কীভাবে তা নিয়ে চিন্তিত তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, এ বছর বীরগঞ্জ উপজেলায় ইরি ধান চাষ হয়েছে মোট ১৪ হাজার ৭৬০ হেক্টর জমিতে। মৌসুমের শুরুতে তেমন সমস্যা না থাকলেও বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের ওপর পড়েছে।

তার ভাষ্য, ‘তেল সংকটের কারণে কৃষকদের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। কৃষকদের ফুয়েল কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় সুপারিশ করছি আমরা। তবে পাম্পে ডিজেল সরবরাহ আমাদের নিয়ন্ত্রণে নয়। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও সমস্যা থাকায় আরও জটিল হয়েছে পরিস্থিতি।’

দিনাজপুরবীরগঞ্জকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য