Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২২:০১
বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

উৎসুক জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে আয়োজকরা

লালদীঘি মাঠ লোকে লোকারণ্য। হাজার হাজার লোক। কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা, সরকারি বেসরকারি কর্মচারী-কর্মকর্তা, নারী-পুরুষ কে নেই এই ভিড়ের মধ্যে। সবার চোখ রিংয়ের দিকে। শুধু কি চোখ, হাতের মোবাইলও ব্যস্ত দৃশ্যধারণে। পেশাদার সাংবাদিক বা শৌখিন চিত্র সাংবাদিকেরও কমতি নেই। একসঙ্গে এত ক্যামেরা সম্প্রতি দেশের কোনো খেলায় কি দেখা গেছে!

হালের পছন্দের ক্রিকেট কিংবা হামজায় ভর করে নতুন করে উজ্জীবিত ফুটবলের জনপ্রিয়তা ছাড়িয়ে যাচ্ছে যেন এই লোকজ জব্বারের বলীখেলা। সব ক্যামেরা, দৃষ্টির উদ্দেশ্য সুন্দর মুহূর্তটি ধারণ করা— একে অপরকে মাথায় তুলে আছাড় দেওয়ার উত্তেজনাকর মুহূর্তটি। হ্যাঁ, কুমিল্লার মো. শরীফ ওরফে বাঘা শরীফ একই জেলার রাশেদকে ধরাশায়ী করার মুহূর্তটি স্মরণীয়। শরীফ চ্যাম্পিয়ন হন। শুধু চ্যাম্পিয়ন নয়, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন শরীফ।


আরও পড়ুন

বলীখেলায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী, প্রথমবারেই বাজিমাত

২৫ এপ্রিল ২০২৬


শনিবার বিকেলে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা বা বলীখেলার ২৫ মিনিটের ফাইনাল খেলাটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছেন আয়োজকরা। থেমে গেছে নাগরদোলা। সেখান থেকেই দেখছেন কেউ। পাশের ভবনের ছাদ কিংবা পুলিশ কার্যালয়ের পাহাড় থেকে মানুষের ভিড়। শুধু পুরুষ নয়, কিছু নারীও দেখা গেছে ভিড়ের মধ্যে।



এবার বলীখেলা পা রেখেছে ১১৭ বছরে। এই আসরের রানারআপ মো. রাশেদ গতবারও রানারআপ হয়েছিলেন। তৃতীয় হয়েছেন সাভারের মিঠু। কুমিল্লার শাহজালাল চতুর্থ। এর আগে দুই সেমিফাইনালে রাশেদ মিঠুকে হারায়। বাঘা শরীফ এক মিনিটেই একই জেলার শাহজালালের বিরুদ্ধে জয় পান।



অন্তত ১০০ জন বলীখেলার প্রাথমিক রাউন্ডে অংশ নেন। এখানে বৃদ্ধ যেমন ছিলেন তেমনি ছিলেন কুমিল্লার সাইফুল ইসলামের মতো তরুণও। সত্তরোর্ধ্ব পতেঙ্গার খাজা আহমেদ ও হাটহাজারীর মফিজ তো এই বলীখেলার বড় বিজ্ঞাপন হয়ে উঠেছেন।


প্রতি বছর বাংলা ১২ বৈশাখ এই বলীখেলা হয়। বলীখেলা ঘিরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসে লালদীঘির আশপাশের এলাকায়

প্রাথমিক বিজয়ীদের মধ্যে চারজন কোয়ার্টার ফাইনালে গতবারের সেরা চারজনের সঙ্গে খেলায় অবতীর্ণ হন। এই পথ ধরে পুনরায় শ্রেষ্ঠত্বের মুকুট পরেন শরীফ। বিজয়ীকে নগদ ৩০ হাজার টাকা, রানারআপকে নগদ ২০ হাজার টাকা ও তৃতীয়স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা প্রদান অর্থ পুরস্কার ও ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি সংসদ সদস্য আবু সুফিয়ান বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এর আগে বাংলালিংকের সৌজন্যে অনুষ্ঠিত এই মেলা উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

শতবর্ষী এই বলীখেলা এবং বৈশাখী মেলা সত্যি সর্বজনীন প্রাণের মেলা। এখানে পা পড়ে সমাজের নিম্ন আয়ের লোক থেকে ধনী শ্রেণির। বছরে একটি ঘরের যাবতীয় আবশ্যকীয় জিনিসপত্র যেমন ঝাড়ু, পাপোশ, রান্নার সরঞ্জাম, হাতপাখা, শীতল পাটি, ছাতা সবই মেলে এখানে।

প্রতি বছর বাংলা ১২ বৈশাখ এই বলীখেলা হয়। বলীখেলা ঘিরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসে লালদীঘির আশপাশের এলাকায়। এবার এসএসসি পরীক্ষার কারণে মেলা দুই দিন করা হয়। আজ বলীখেলা ও মেলার শেষদিন। ১৯০৯ সালে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে প্রচলন করেছিলেন এই বলীখেলার।

জব্বারের বলীখেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প