Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হামের রোগীতে ঠাসা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, মেঝেতে শিশুরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪
হামের রোগীতে ঠাসা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, মেঝেতে শিশুরা

ছবি: আগামীর সময়

হামের যন্ত্রণায় কাতর ছোট্ট শিশুরা। কেউ শুয়ে আছে হাসপাতালের মেঝেতে, কেউ মায়ের কোলে। অসুস্থ সন্তানকে ঘিরে উদ্বিগ্ন স্বজনদের ভিড়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় দেখা দিয়েছে এমন মানবিক সংকট।

গত সাত দিনে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই শিশু। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হয়েছে। ফলে সিট না পেয়ে অনেক শিশু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

এর মধ্যে ভর্তি রোগীদের কয়েকজনের অভিভাবকের অভিযোগ, হাসপাতাল থেকে কিছু ওষুধ বিনামূল্যে দেওয়া হলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা যাচ্ছে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন দেখা যায়, রোগীর চাপে ওয়ার্ডে স্বাভাবিক পরিবেশ নেই। সিট না পেয়ে কয়েকজন শিশু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়। অসুস্থ শিশুদের পাশে বসে বা দাঁড়িয়ে ছিলেন তাদের স্বজনরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে হাম আক্রান্ত ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আরও পড়ুন

মুক্তাদিরের স্টুডিওতে হামলা : মূল পরিকল্পনাকারী ডিবি হেফাজতে

২৭ সেপ্টেম্বর ২০২৬

চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আশা উদ্দিনের ৮ বছর বয়সী মেয়ে আকলিমা আক্তার গত শুক্রবার থেকে হামে আক্রান্ত। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে রবিবার দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশা উদ্দিন বলেন, চিকিৎসক ওষুধ লিখে দিয়েছেন। সেগুলো বাইরে থেকে কিনে আনতে বলা হয়েছে।

একই অভিযোগ হাম আক্রান্ত ৩ বছর বয়সী ইসপা আক্তারের বাবা আব্দুর রহিমের। রবিবার তিনি মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। আব্দুর রহিম পেশায় সবজি ব্যবসায়ী। তিনি বলেন, মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ওষুধই বাইরে থেকে কিনে আনতে হয়েছে।

হাসপাতালের রোগীদের ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স সুবর্ণা রানী দত্ত আগামীর সময়কে বলেন, রোগীদের প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে হাসপাতালে যেসব ওষুধ রয়েছে, সেগুলো রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, হামে আক্রান্ত রোগীদের পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে থাকা উচিত। কিন্তু একজন রোগীর সঙ্গে কয়েকজন স্বজন হাসপাতালে চলে আসছেন। এতে রোগীর সংখ্যা ও ভিড় বাড়ছে এবং চিকিৎসাসেবা দিতে চরম বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান আগামীর সময়কে বলেন, হামের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। হাম আক্রান্ত রোগীদের বিভিন্ন উপসর্গ দেখা দিলে সে অনুযায়ী ওষুধ দেওয়া হয়। তবে চাহিদার তুলনায় বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করা যাচ্ছে না।

মাধবপুরহামশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে